২৭/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৩৭৯-[১] - কিয়ামত পর্যন্ত ঘটনার বর্ণনা
ফিতনা সম্পর্কিত - প্রথম অনুচ্ছেদ
কিয়ামত পর্যন্ত ঘটনার নববী বর্ণনা
মিশকাতুল মাসাবীহ : ৫৩৭৯-[১]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৩৭৯-[১]
عَن حُذَيْفَة قَالَ: قَامَ فِينَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقَامًا مَا تَرَكَ شَيْئًا يَكُونُ فِي مقَامه إِلَى قِيَامِ السَّاعَةِ إِلَّا حَدَّثَ بِهِ حَفِظَهُ مَنْ حَفِظَهُ وَنَسِيَهُ مَنْ نَسِيَهُ قَدْ عَلِمَهُ أَصْحَابِي هَؤُلَاءِ وَإِنَّهُ لَيَكُونُ مِنْهُ الشَّيْءُ قَدْ نَسِيتُهُ فَأَرَاهُ فَأَذْكُرُهُ كَمَا يَذْكُرُ الرَّجُلُ وَجْهَ الرَّجُلِ إِذَا غَابَ عَنْهُ ثُمَّ إِذَا رَآهُ عرفه. مُتَّفق عَلَيْهِ متفق علیہ، رواہ البخاری (6604) ومسلم (23 / 2891)، (7263) ۔ (مُتَّفق عَلَيْهِ)
হুযাইফাহ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের মাঝে দাঁড়িয়ে ভাষণ দিলেন এবং তখন থেকে কিয়ামত অবধি যা কিছু ঘটবে তার সকল কিছুই বর্ণনা করেন। তাঁর সেই ভাষণটি যারা স্মরণে রাখতে পারে তারা স্মরণে রেখেছে, আর যারা ভুলে যাওয়ার তার ভুলে গিয়েছে। নিশ্চয় আমার বন্ধুগণ (সাহাবী কিরামগণ)ও সে বিষয় অবগত আছেন। অবশ্য যখন কোন ঘটনা সামনে আসে, যার কথা আমি ভুলে গিয়েছি, তখন তাঁর (রাসূল (ﷺ)-এর) সেই দিনের ভাষণটি আমার স্মরণে পড়ে। যেমন - উপস্থিত হলে তাকে দেখামাত্রই চেনা যায়- এই তো সেই অমুক লোক।
সহীহ: বুখারী ৬৬০৪, মুসলিম ২৩-(২৮৯১), আবূ দাউদ ৪২৪০, তিরমিযী ২১৯১, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ২৭৫১, মুসনাদে বাযযার ২৮০৬, মুসনাদে আহমাদ ২৩৩২২, সহীহ ইবনু হিব্বান ৬৬৩৬, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৫৯৪৪।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৩৭৯-[১]-এর সারসংক্ষেপ
এই হাদিসে হুযাইফা রা. বলেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم একদিন তাঁদের মাঝে দাঁড়িয়ে এমন ভাষণ দেন, যেখানে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তার কথা বর্ণনা করেন। যারা স্মরণে রাখতে পেরেছেন, তারা রেখেছেন; যারা ভুলে গেছেন, তারা ভুলে গেছেন। হুযাইফা রা. বলেন, তাঁর সাথীরাও বিষয়গুলো জানতেন। কখনো কোনো ঘটনা সামনে এলে, যা তিনি আগে ভুলে গিয়েছিলেন, তখন নবী صلى الله عليه وسلم-এর সেই ভাষণের কথা তাঁর মনে পড়ে যেত। যেমন কেউ অনুপস্থিত কোনো মানুষকে পরে দেখলে চিনে ফেলে। হাদিসটি নবী صلى الله عليه وسلم-এর জানানো ফিতনা ও ভবিষ্যৎ ঘটনার গুরুত্ব বুঝায়। একই সঙ্গে সাহাবীদের স্মরণশক্তি, সততা ও নববী শিক্ষার প্রতি যত্নের দিকও প্রকাশ করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নবী صلى الله عليه وسلم আল্লাহর জানানো কিছু ভবিষ্যৎ ঘটনা সাহাবীদের বলেছেন।
- সাহাবীরা নববী ভাষণ মনোযোগ দিয়ে শুনতেন।
- কিছু জ্ঞান মনে রাখা যায়, কিছু ভুলে যাওয়া মানুষের স্বাভাবিক বিষয়।
- ঘটনা সামনে এলে পূর্বের শিক্ষা নতুনভাবে স্মরণ হতে পারে।
