২৭/০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৩৮৪-[৬] - ফিতনা থেকে দূরে থাকার শিক্ষা
ফিতনা সম্পর্কিত - প্রথম অনুচ্ছেদ
ফিতনার দিকে না তাকিয়ে নিরাপদ আশ্রয় নেওয়া
মিশকাতুল মাসাবীহ : ৫৩৮৪-[৬]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৩৮৪-[৬]
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَتَكُونُ فِتَنٌ الْقَاعِدُ فِيهَا خَيْرٌ مِنَ الْقَائِمِ وَالْقَائِمُ فِيهَا خَيْرٌ من الْمَاشِي والماشي فِيهِ خَيْرٌ مِنَ السَّاعِي مَنْ تَشَرَّفَ لَهَا تَسْتَشْرِفْهُ فَمن وجد ملْجأ أَو معَاذًا فليَعُذْ بِهِ» . مُتَّفَقٌ عَلَيْهِ.وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: قَالَ: «تَكُونُ فِتْنَةٌ النَّائِمُ فِيهَا خَيْرٌ مِنَ الْيَقْظَانِ واليقظانُ خَيْرٌ مِنَ الْقَائِمِ وَالْقَائِمُ فِيهَا خَيْرٌ مِنَ السَّاعِي فَمن وجد ملْجأ أومعاذا فليستعذ بِهِ» متفق علیہ، رواہ البخاری (3601) و مسلم (12 ۔ 10 / 2886)، (7247) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : শীঘ্রই এমন ফিতনাহ্ দেখা দেবে, যখন বসা লোক দাঁড়িয়ে থাকা লোক অপেক্ষা উত্তম হবে। আর চলমান ব্যক্তি দ্রুতগামী অপেক্ষা উত্তম হবে। এমনকি যে ব্যক্তি উক্ত ফিতনার দিকে চক্ষু তুলে দেখবে, ফিতনাহ্ তাকে নিজের দিকে টেনে নিবে। অতএব যে ব্যক্তি তা হতে মুক্ত স্থান অথবা আশ্রয়স্থল পাবে, তা দ্বারা তারা নিজেকে রক্ষা করা উচিত।আর সহীহ মুসলিম-এর এক রিওয়ায়াতে আছে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : এমন এক ফিতনাহ্ আগমন করবে তখন নিদ্রিত ব্যক্তি জাগ্রত ব্যক্তি হতে শ্রেয় হবে। আর জাগ্রত ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি হতে শ্রেয় হবে এবং দাঁড়ানো ব্যক্তি দ্রুতগামী অপেক্ষা শ্রেয় হবে। অতএব যে ব্যক্তি তা হতে নিরাপদ স্থান অথবা আশ্রয়স্থল পায়, সে যেন অবশ্যই ঐ আশ্রয়স্থলে অবস্থান নেয়।
সহীহ: বুখারী ৩৬০১, মুসলিম ১০-(২৮৮৬), ১৩-(২৮৮৭), মুসনাদে আহমাদ ৭৭৮৩, ২১৩৬৩, সহীহুল জামি' ৩৬২৪, আল মুসতাদরাক লিল হাকিম ৪৩৬১।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৩৮৪-[৬]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) এমন ফিতনার কথা বলেছেন, যেখানে বসা লোক দাঁড়ানো লোকের চেয়ে ভালো, দাঁড়ানো লোক চলা লোকের চেয়ে ভালো, আর চলা লোক দ্রুতগামী লোকের চেয়ে ভালো। অর্থাৎ ফিতনার দিকে যত বেশি এগোনো হবে, ঝুঁকিও তত বাড়বে। হাদিসে আরও বলা হয়েছে, যে ব্যক্তি ফিতনার দিকে চোখ তুলে তাকাবে, ফিতনা তাকে নিজের দিকে টেনে নেবে। তাই যে নিরাপদ স্থান বা আশ্রয় পাবে, সে যেন সেই আশ্রয় নেয়। সহীহ মুসলিমের বর্ণনায় নিদ্রিত ব্যক্তি জাগ্রত ব্যক্তির চেয়েও ভালো বলা হয়েছে—এটি ফিতনায় জড়ানো থেকে দূরে থাকার গুরুত্ব বোঝায়। এই হাদিসের মূল কথা হলো, অকারণে ফিতনায় তাকানো, জড়ানো, দৌড়ানো বা উত্তেজিত হওয়া নয়; বরং নিজেকে বাঁচানোর পথ নেওয়া।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ফিতনার দিকে এগিয়ে যাওয়া ঝুঁকি বাড়ায়।
- ফিতনা মানুষকে নিজের দিকে টেনে নিতে পারে।
- নিরাপদ আশ্রয় পাওয়া গেলে তা গ্রহণ করা উচিত।
- অপ্রয়োজনীয় উত্তেজনা ও সংঘাত থেকে দূরে থাকা হাদিসের সরাসরি শিক্ষা।
