২৭/০. অধ্যায়ঃ
ফিতনা সম্পর্কিত - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৪০৮-[৩০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৪০৮-[৩০]
عَن أبي واقدٍ اللَّيْثِيّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا خَرَجَ إِلَى غَزْوَةِ حُنَيْنٍ مَرَّ بِشَجَرَةٍ لِلْمُشْرِكِينَ كَانُوا يُعَلِّقُونَ عَلَيْهَا أَسْلِحَتَهُمْ يُقَالُ لَهَا: ذَاتُ أَنْوَاطٍ. فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ اجْعَلْ لَنَا ذَاتَ أَنْوَاطٍ كَمَا لَهُمْ ذَاتُ أَنْوَاطٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سُبْحَانَ اللَّهِ هَذَا كَمَا قَالَ قَوْمُ مُوسَى (اجْعَل لنا إِلَهًا كَمَا لَهُم آلهةٌ) وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتَرْكَبُنَّ سُنَنَ مَنْ كَانَ قبلكُمْ» . رَوَاهُ التِّرْمِذِيّ اسنادہ صحیح ، رواہ الترمذی (2180 وقال : حسن صحیح) ۔ (صَحِيح)
আবূ ওয়াক্বিদ আল লায়সী (রাঃ) হতে বর্ণিতঃ
যখন রাসূলুল্লাহ (ﷺ) হুনায়নের যুদ্ধে বের হলেন, তখন তিনি মুশরিকদের এমন এক গাছের নিকট দিয়ে গমন করলেন, যাতে তারা নিজেদের অস্ত্রসমূহ ঝুলিয়ে রাখত। উক্ত গাছটিকে 'যাতু আওয়াত্ব' বলা হত। এটা দেখে কোন কোন নতুন মুসলিমরা বলল, হে আল্লাহর রাসূল। ঐ সমস্ত মুশরিকদের মতো আমাদের জন্যও একটি ‘যাতু আওয়াত্ব' ধার্য করে দিন। তখন রাসূলুল্লাহ (ﷺ) (বিস্ময় প্রকাশে) বললেন, ‘সুবহা-নাল্ল-হ মূসা (রাঃ)-এর সম্প্রদায়ও তাঁকে বলেছিল, “ হে মূসা!) আমাদের জন্য এরূপ উপাস্য নির্ধারণ করে দিন যেরূপ ঐ কাফির সম্প্রদায়ের উপাস্য রয়েছে– (সূরাহ্ আল আ'রাফ ৭ : ১৩৮)। তোমরাও তো সেরূপ কথা বললে, সেই মহান সত্তার শপথ, যাঁর হাতে আমার প্রাণ! নিশ্চয় তোমরা ঐ সকল লোকেদের পথ অনুকরণ করে চলবে, যারা তোমাদের আগে অতীত হয়ে গেছে।
সহীহ : তিরমিযী ২১৮০, মা'রিফাতুস সুনান ওয়াল আসার লিল বায়হাকী ৫৬, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩৭৩৭৫, মুসনাদে ‘আবদ ইবনু হুমায়দ ৮৪৮, মুসনাদে আহমাদ ২১৯৪৭, আবূ ইয়া'লা ১৪৪১, সহীহ ইবনু হিব্বান ৬৭০২, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ৩২১৮।
