২৭/০. অধ্যায়ঃ
ফিতনা সম্পর্কিত - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৪০৯-[৩১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৪০৯-[৩১]
وَعَن ابْن الْمسيب قَالَ: وَقَعَتِ الْفِتْنَةُ الْأُولَى - يَعْنِي مَقْتَلَ عُثْمَانَ - فَلَمْ يَبْقَ مِنْ أَصْحَابٍ بَدْرٍ أَحَدٌ ثُمَّ وَقَعَتِ الْفِتْنَةُ الثَّانِيَةُ - يَعْنِي الْحَرَّةَ - فَلَمْ يَبْقَ مِنْ أَصْحَابِ الْحُدَيْبِيَةِ أَحَدٌ ثُمَّ وَقَعَتِ الْفِتْنَةُ الثَّالِثَةُ فَلَمْ تَرْتَفِعْ وَبِالنَّاسِ طَبَاخٌ. رَوَاهُ الْبُخَارِيُّ رواہ البخاری (4024) ۔ (صَحِيح)
ইবনুল মুসাইয়্যাব (রাঃ) হতে বর্ণিতঃ
ইসলামের প্রথম ফিতনাহ্ হলো উসমান (রাঃ)-এর হত্যা। এরপর বর যুদ্ধে অংশগ্রহণকারী একজন সহাবীও অবশিষ্ট ছিলেন না। দ্বিতীয় ফিতনাহ্ হলো ‘হারা'র রক্তক্ষয়ী যুদ্ধ, অতঃপর হুদায়বিয়ায় অংশগ্রহণকারী একজন সহাবীও অবশিষ্ট রইলেন না। আর তৃতীয় ফিতনাহ্ সংঘটিত হওয়ার পর তা কখনো শেষ হয়নি, যতদিন মানুষের মধ্যে জ্ঞান ও সৎ গুণাবলি বিদ্যমান ছিল। (তখন সহাবী ও তাবি'ঈদের কেউই অবশিষ্ট থাকেননি)।
সহীহ বুখারী ৪০২৪।
