২৭/১. অধ্যায়ঃ

যুদ্ধবিগ্রহ সম্পর্কিত - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৪৩৪-[২৫]

وَعَن صَالح بن دِرْهَم يَقُولُ: انْطَلَقْنَا حَاجِّينَ فَإِذَا رَجُلٌ فَقَالَ لَنَا: إِلَى جَنْبِكُمْ قَرْيَةٌ يُقَالُ لَهَا: الْأُبُلَّةُ؟ قُلْنَا: نَعَمْ. قَالَ: مَنْ يَضْمَنُ لِي مِنْكُمْ أَنْ يُصَلِّيَ لِي فِي مَسْجِدِ الْعَشَّارِ رَكْعَتَيْنِ أَوْ أَرْبَعًا وَيَقُولُ هَذِهِ لِأَبِي هُرَيْرَةَ؟ سَمِعْتُ خَلِيلِي أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَبْعَثُ مِنْ مَسْجِدِ الْعَشَّارِ يَوْمَ الْقِيَامَةِ شُهَدَاءَ لَا يَقُومُ مَعَ شُهَدَاءِ بَدْرٍ غَيْرُهُمْ» . رَوَاهُ أَبُو دَاوُدَ. وَقَالَ: هَذَا الْمَسْجِدُ مِمَّا يَلِي النَّهْرَ وَسَنَذْكُرُ حَدِيثَ أَبِي الدَّرْدَاءِ: «إِنَّ فُسْطَاطَ الْمُسْلِمِينَ» فِي بَابِ: «ذِكْرِ الْيَمَنِ وَالشَّامِ» . إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى اسنادہ ضعیف ، رواہ ابوداؤد (4308) * فیہ ابراھیم بن صالح ضعفہ الدارقطنی و الجمھور ۔ 0 حدیث ابی الدرداء تقدم (6272) ۔ (ضَعِيف)

সালিহ ইবনু দিরহাম (রাঃ) হতে বর্ণিতঃ

একবার আমরা কিছু লোক (বাসরাহ্ হতে) হজ্জের জন্য রওয়ানা হলাম। হঠাৎ এক লোকের (আবূ হুরায়রাহ্ (রাঃ)-এর) সাথে আমাদের সাক্ষাৎ হলো। তিনি আমাদের প্রশ্ন করলেন, তোমাদের পার্শ্বে ‘উবুল্লাহ্' নামে কোন একটি জনপদ আছে কি? আমরা বললাম, হ্যাঁ। তখন তিনি বললেন, তোমাদের মাঝে আমার জন্য কে এই দায়িত্বটি গ্রহণ করবে যে, উক্ত শহরের ‘আশ্শার' নামক মসজিদে আমার পক্ষ থেকে দুই অথবা চার রাক'আত নফল সালাত আদায় করবে এবং (সালাতের নিয়্যাতে অথবা শেষে) বলবে, ‘এটার প্রতিদান আবূ হুরায়রাহ্র জন্য।' আমি আমার বন্ধু আবুল ক্বাসিম (ﷺ) কে বলতে শুনেছি! আল্লাহ তা'আলা ক্বিয়ামাতের দিন ‘আশ্শার মসজিদ' থেকে কতিপয় শাহীদকে উঠাবেন। বরের শাহীদদের সাথে তারা ব্যতীত আর কেউই উত্থিত হবে না। বর্ণনাকারী বলেন, ‘উবুল্লাহ্'র উক্ত মসজিদখানি ইউফ্রেটিস (ফুরাত) নদীর নিকটবর্তী কোন এক স্থানে অবস্থিত। অচিরেই আমরা ইনশা-আল্ল-হ ইয়ামান ও সিরিয়ার বর্ণনাস্থলে আবুদ্ দারদা মারফত বর্ণিত হাদীস إِنَّ فُسْطَاطَ الْمُسْلِمِينَ বর্ণনা করব।

যঈফ: আবু দাউদ ৪৩০৮; কারণ সনদে বর্ণিত ইবরাহীম ও তাঁর পিতা হাদীস বর্ণনার ক্ষেত্রে মাশহুর বা অপ্রসিদ্ধ, আর হাদীসটি সুরক্ষিত নয়। দারাকুতুনী তাকে য'ঈফ বলেছেন। আর বুখারী বলেন, তার অনুসরণ করা যায় না। য'ঈফাহ ৩১১৬।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন