২৭/২. অধ্যায়ঃ
কেয়ামতের আলামত - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৪৪২-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৪৪২-[৬]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُوشِكُ الْفُرَاتُ أَنْ يَحْسِرَ عَنْ كَنْزٍ مِنْ ذَهَبٍ فَمَنْ حَضَرَ فَلَا يَأْخُذْ مِنْهُ شَيْئًا» . مُتَّفَقٌ عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (7119) و مسلم (30 / 2894)، (7274) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : অদূর ভবিষ্যতে ফুরাত (ইউফ্রেটিস) নদী উন্মুক্ত হয়ে যাবে (শুকিয়ে যাবে) এবং তার তলদেশ হতে স্বর্ণের খনি বের হবে। তখন সেখানে যে কেউ উপস্থিত হয়, সে যেন তা হতে গ্রহণ না করে।
সহীহ: বুখারী ৭১১৯, মুসলিম ৩০-(২৮৯৪), আবু দাউদ ৪৩১৩, সহীহুল জামি' ৮১৮০, মুসনাদে ‘আবদ ইবনু হুমায়দ ১৮০, মুসনাদে আহমাদ ২১২৯৭, সহীহ ইবনু হিব্বান ৬৬৯৩।
