২৭/২. অধ্যায়ঃ
কেয়ামতের আলামত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৪৫৫-[১৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৪৫৫-[১৯]
وَعَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قِصَّةِ الْمَهْدِيِّ قَالَ: فَيَجِيءُ إِلَيْهِ الرَّجُلُ فَيَقُولُ: يَا مَهْدِيُّ أَعْطِنِي أَعْطِنِي. قَالَ: فَيَحْثِي لَهُ فِي ثَوْبِهِ مَا اسْتَطَاعَ أَنْ يَحْمِلَهُ . رَوَاهُ التِّرْمِذِيّ اسنادہ ضعیف ، رواہ الترمذی (2232 وقال : حسن) [و ابن ماجہ (4083)] * فیہ زید العمی
উক্ত রাবী (আবূ সা'ঈদ আল খুদরী (রাঃ)) নাবী (সাঃ) হতে বর্ণিতঃ
ইমাম মাহদীর ঘটনা প্রসঙ্গে (রাসূল (ﷺ)) বলেছেন, জনৈক ব্যক্তি তার কাছে এসে বলবে, হে মাহদী! আমাকে কিছু দান করুন! আমাকে কিছু দান করুন। তিনি (ﷺ) বলেছেন : তখন তিনি তাকে নিজের হাতের অঞ্জলি ভরে তার কাপড়ের মধ্যে এই পরিমাণ সম্পদ প্রদান করবেন, যতটুকু সে বহন করে নিয়ে যেতে পারে।
হাসান: তিরমিযী ২২৩২, ইবনু মাজাহ ৪০৮৩, মুসনাদে আহমাদ ১১১৭৯।
