২৭/২. অধ্যায়ঃ
কেয়ামতের আলামত - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৪৫৬-[২০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৪৫৬-[২০]
وَعَنْ أُمِّ سَلَمَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَكُونُ اخْتِلَافٌ عِنْدَ مَوْتِ خَلِيفَةٍ فَيَخْرُجُ رَجُلٌ مِنْ أَهْلِ الْمَدِينَةِ هَارِبًا إِلى مكةَ فيأتيه الناسُ من أهل مَكَّة فيخرجوه وَهُوَ كَارِه فيبايعونه بَين الرُّكْن وَالْمقَام يبْعَث إِلَيْهِ بَعْثٌ مِنَ الشَّامِ فَيُخْسَفُ بِهِمْ بِالْبَيْدَاءِ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ فَإِذَا رَأَى النَّاسُ ذَلِكَ أَتَاهُ أَبْدَالُ الشَّامِ وَعَصَائِبُ أَهْلِ الْعِرَاقِ فَيُبَايِعُونَهُ ثُمَّ يَنْشَأُ رَجُلٌ مِنْ قُرَيْشٍ أَخْوَالُهُ كَلْبٌ فَيَبْعَثُ إِلَيْهِمْ بَعْثًا فَيَظْهَرُونَ عَلَيْهِمْ وَذَلِكَ بَعَثُ كلب وَيعْمل النَّاسِ بِسُنَّةِ نَبِيِّهِمْ وَيُلْقِي الْإِسْلَامُ بِجِرَانِهِ فِي الْأَرْضِ فَيَلْبَثُ سَبْعَ سِنِينَ ثُمَّ يُتَوَفَّى وَيُصَلِّي عَلَيْهِ الْمُسلمُونَ» . رَوَاهُ أَبُو دَاوُد اسنادہ ضعیف ، رواہ ابوداؤد (4286) * قتادۃ مدلس و عنعن ۔ (ضَعِيف)
উম্মু সালামাহ্ (রাঃ) নাবী (সাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) বলেছেন : শেষ যামানায়) একজন খলীফার মৃত্যুর সময় লোকেদের মধ্যে দ্বিতীয় খলীফাহ্ নিয়োগের ব্যাপারে মতবিরোধ দেখা দেবে। তখন মাদীনাহ্ থেকে এক ব্যক্তি বের হয়ে মাক্কার দিকে ছুটে পলায়ন করবে। এ সময় মাক্কাবাসীরা তার নিকট এসে তাকে বলপূর্বক ঘর হতে বের করে আনবে। কিন্তু সে তা পছন্দ করবে না। অতঃপর হাজারে আসওয়াদ ও মাক্বামে ইবরাহীমের মধ্যবর্তী স্থানে লোকেরা তাঁর কাছে বায়'আত গ্রহণ করবে। এরপর সিরিয়া থেকে একটি সৈন্যবাহিনী তাঁর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠানো হবে। কিন্তু মাক্কাহ্ ও মাদীনার মাঝামাঝি ‘বায়দা' নামক স্থানে তাদেরকে মাটিতে পুঁতে ফেলা হবে।অতঃপর যখন চতুর্দিকে এ খবর ছড়িয়ে পড়বে এবং লোকেরা বাস্তবে এ অবস্থা দেখতে পাবে, তখন সিরিয়ার ‘আবদালগণ এবং ‘ইরাক্বের এক বিরাট দল তাঁর নিকট আসবে এবং তাঁর হাতে বায়'আত করবে।অতঃপর কুরায়শের এক লোক যার একদল সৈন্য পাঠাবে, ইমামের সেনাবাহিনী তাদের ওপর জয় লাভ করবে। এটাই ‘ফিতনায়ে কাল্বব'। ইমাম মানুষের মধ্যে তাদের পয়গাম্বর (মুহাম্মাদ (ﷺ) -এর সুন্নাত মোতাবেক কাজকর্ম পরিচালনা করবেন এবং পৃথিবীতে ইসলাম পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত হবে। তিনি সাত বছর এ অবস্থায় অবস্থান করবেন। অতঃপর ইন্তিকালের পর মুসলিমগণ তাঁর জানাযাহ্ আদায় করবেন।
য'ঈফ: আবু দাউদ ৪২৮৬, যঈফাহ্ ১৯৬৫, আবু খলীলের সাথি (সহিব) মাজহুল, য'ঈফাহ্ ১৯৬৫; য'ঈফুল জামি ৬৪৩৯, মুসান্নাফ আবদুর রাযযাক ২০৭৬৯, মুসনাদে আহমাদ ২৬৭৩১, আবু ইয়া'লা ৬৯৪০, সহীহ ইবনু হিব্বান ৬৭৫৭, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৯৩৬৭, আল মু'জামুল আওসাত্ব ১১৫৩।
