২৭/২. অধ্যায়ঃ

কেয়ামতের আলামত - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৪৬৩-[২৭]

وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: فُقِدَ الْجَرَادُ فِي سَنَةٍ مِنْ سِنِي عُمَرَ الَّتِي تُوُفِّيَ فِيهَا فَاهْتَمَّ بِذَلِكَ هَمًّا شَدِيدًا فَبَعَثَ إِلَى الْيمن رَاكِبًا وراكبا إِلَى الْعرق وَرَاكِبًا إِلَى الشَّامِ يَسْأَلُ عَنِ الْجَرَادِ هَلْ أُرِيَ مِنْهُ شَيْئًا فَأَتَاهُ الرَّاكِبُ الَّذِي مِنْ قبل الْيمن بقبضة فنثرهابين يَدَيْهِ فَلَمَّا رَآهَا عُمَرُ كَبَّرَ وَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ خَلَقَ أَلْفَ أُمَّةٍ سِتُّمِائَةٍ مِنْهَا فِي الْبَحْرِ وَأَرْبَعُمِائَةٍ فِي الْبَرِّ فَإِنَّ أَوَّلَ هَلَاكِ هَذِهِ الْأُمَّةِ الْجَرَادُ فَإِذَا هَلَكَ الْجَرَادُ تَتَابَعَتِ الْأُمَمُ كَنِظَامِ السِّلْكِ «. رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي» شُعَبِ الْإِيمَانِ اسنادہ ضعیف ، رواہ البیھقی فی شعب الایمان (10132 ۔ 10133 ، نسخۃ محققۃ : 9659 ۔ 9660) * فیہ عیسی بن شبیب وھو محمد بن عیسی الھلالی العبدی : ضعیف جدًا ضعفہ الجمھور و الراوی عنہ شیخ وھو عبید بن واقد القیسی : ضعیف ۔ (ضَعِيف)

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

যে বছর উমর (রাঃ) ইন্তিকাল করেন, সে বছর তিনি (হিজায এলাকায়) টিড্ডি (পঙ্গপাল) দেখতে পাননি, তিনি এতে বিশেষভাবে চিন্তিত হয়ে পড়লেন। অতঃপর তিনি ইয়ামান, ‘ইরাক্ব এবং সিরিয়ার দিকে আরোহী পাঠিয়ে জানতে চাইলেন, সে সকল এলাকায় কেউ কোন টিড্ডি দেখেছে কিনা? পরে ইয়ামানের দিকে প্রেরিত আরোহী এক মুষ্টি টিড্ডি এনে তাঁর সামনে ছড়িয়ে দিল। তা দেখে উমর (রাঃ) ‘আল্ল-হু আকবার ধ্বনি উচ্চারণ করলেন।আর তিনি ('উমার (রাঃ)) বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, মহাপরাক্রমশালী আল্লাহ এক হাজার সৃষ্টিজীবকে সৃষ্টি করেছেন। তন্মধ্যে ছয়শত সমুদ্রে এবং চারশত স্থলে। আর এ উভয়বিধ প্রাণীর মাঝে সর্বপ্রথম ধ্বংস হবে টিড্ডিসমূহ। যখন টিড্ডি ধ্বংস হয়ে যাবে তারপর উভয় জায়গার প্রাণীসমূহ একটির পর একটি এমনভাবে ধ্বংস হতে থাকবে যেমন, সুতা ছেঁড়া দানা একটির পর আরেকটি পড়তে থাকে।

যঈফ: সনদে শায়খুন মাজহুল, শুআবুল ঈমান ১০১৩২।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন