২৭/৩. অধ্যায়ঃ
কেয়ামতের পূর্বলক্ষণসমূহ এবং দাজ্জালের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৪৭৮-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৪৭৮-[১৫]
وَعَنْ أَنَسٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَتْبَعُ الدَّجَّالَ مِنْ يَهُودِ أصفَهانَ سبعونَ ألفا عَلَيْهِم طيالسة» . رَوَاهُ مُسلم رواہ مسلم (124 / 2944)، (7392) ۔ (صَحِيح)
আনাস (রাঃ) রসূলুল্লাহ (সাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) বলেছেন : ইস্ফাহানের সত্তর হাজার ইয়াহুদী দাজ্জালের অনুসরণ করবে। তাদের মাথা থাকবে চাদরে ঢাকা।
সহীহ: মুসলিম ১২৪-(২৯৪৪), সিলসিলাতুস্ সহীহাহ ৩০৮০, সহীহুল জামি ৮০১৬।
