২৮/২. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৫৩৫-[৪] - খালি পায়ে হাশর ও উম্মতের সতর্কতা

হাশর - প্রথম অনুচ্ছেদ

খালি পায়ে হাশর ও দীন থেকে ফিরে যাওয়ার ভয়

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৫৩৫-[৪]

وَعَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّكُمْ مَحْشُورُونَ حُفَاةً عُرَاةً غُرْلًا» ثُمَّ قَرَأَ: ﴾كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فاعلين﴿ وَأَوَّلُ مَنْ يُكْسَى يَوْمَ الْقِيَامَةِ إِبْرَاهِيمُ وَإِنَّ نَاسًا مِنْ أَصْحَابِي يُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ فَأَقُولُ: أُصَيْحَابِي أُصَيْحَابِي فَيَقُولُ: إِنَّهُمْ لَنْ يَزَالُوا مرتدين على أَعْقَابهم مذْ فَارَقْتهمْ. فَأَقُول كَمَا قَالَ الْعَبْدُ الصَّالِحُ: ﴾وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دمت فيهم﴿ إِلى قَوْله ﴾الْعَزِيز الْحَكِيم﴿ مُتَّفق عَلَيْهِ متفق علیہ، رواہ البخاری (3349) و مسلم (58 / 2860)، (7201) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি (ﷺ) বলেছেন : (হে লোক সকল!) কিয়ামতের দিন তোমাদেরকে খালি পায়ে, খালি দেহে ও খতনাবিহীন অবস্থায় একত্রিত করা হবে।তারপর তিনি (ﷺ) এ আয়াতটি তিলাওয়াত করলেন- کَمَا بَدَاۡنَاۤ اَوَّلَ خَلۡقٍ نُّعِیۡدُهٗ ؕ وَعۡدًا عَلَیۡنَا ؕ اِنَّا کُنَّا فٰعِلِیۡنَ “আমি তোমাদেরকে আবার আমার কাছে ফিরিয়ে আনব যেমন প্রথমবার তৈরি করেছিলাম, এটা আমার প্রতিশ্রুতি, যা আমি অবশ্যই পূরণ করব”- (সূরা আল আম্বিয়া ২১ : ১০৪)।(অতঃপর রাসূল (ﷺ) বললেন,) সর্বপ্রথম যাকে কাপড় পরিধান করানো হবে, তিনি হবেন ইবরাহীম (আঃ)। তিনি (ﷺ) আরো বলেছেন, আমি দেখব যে, আমার সাহাবীদের কিছুসংখ্যক লোককে গ্রেফতার করে বামদিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন আমি বলব, তারা যে আমার সাহাবীদের কিছু লোক, তারা যে আমার সাহাবীদের কিছু লোক। (কোথায় নিয়ে যাচ্ছ?) তখন আল্লাহ বলবেন, যখন থেকে আপনি তাদেরকে রেখে পৃথক হয়ে চলে এসেছেন, তখন হতেই তারা দ্বীনকে পরিত্যাগ করে উল্টা পথে চলেছিল। তিনি (ﷺ) বলেন, তখন আল্লাহর নেক বান্দা 'ঈসা (আঃ) যেমন বলেছিলেন অনুরূপ বলব, 'আমি যতদিন তাদের মাঝে ছিলাম ততদিনই আমি তাদের অবস্থা অবহিত ছিলাম আপনি সর্বশক্তিমান ও মহাজ্ঞানী' পর্যন্ত।

সহীহ: বুখারী ৩৪৪৭, মুসলিম ৫৬-(২৮৫৯), তিরমিযী ২৪২৩, নাসায়ী ২০৮১, সহীহুল জামি ৭৮৭০, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ৩৫৭৬, সিলসিলাতুস সহীহাহ ৩৪৬৯, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩৪৩৯৫, মুসনাদে ‘আবদ ইবনু হুমায়দ ৪৮৩, মুসনাদে বাযযার ২০২৩, মুসনাদে আহমাদ ১৯৫০।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৫৩৫-[৪]-এর সারসংক্ষেপ

এই হাদিসে কিয়ামতের হাশরের অবস্থা এবং দীন থেকে ফিরে যাওয়ার ভয়াবহ সতর্কতা এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, মানুষকে খালি পায়ে, খালি দেহে ও খতনাবিহীন অবস্থায় একত্র করা হবে। এরপর তিনি আয়াত তিলাওয়াত করেন, যেমন প্রথম সৃষ্টি শুরু করা হয়েছিল, তেমনই আবার ফিরিয়ে আনা হবে। হাদিসে আরও এসেছে, কিয়ামতের দিন প্রথম যাকে কাপড় পরানো হবে তিনি ইবরাহীম আ.। এরপর নবী صلى الله عليه وسلم বলেন, তাঁর উম্মতের কিছু লোককে বামদিকে নিয়ে যাওয়া হবে। তিনি তাদের জন্য বলবেন, তারা আমার উম্মতের লোক। তখন জানানো হবে, তাঁর পর তারা দীন থেকে উল্টো পথে চলেছিল। এই হাদিস ঈমান, আনুগত্য এবং দীন ধরে রাখার গুরুত্ব গভীরভাবে স্মরণ করায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কিয়ামতের দিন মানুষ খালি পায়ে, খালি দেহে ও খতনাবিহীন অবস্থায় উঠবে।
  • আল্লাহ প্রথম সৃষ্টি যেমন করেছেন, তেমনি আবার ফিরিয়ে আনবেন।
  • ইবরাহীম আ. প্রথম কাপড় পরানো ব্যক্তিদের মধ্যে উল্লেখিত হয়েছেন।
  • দীন থেকে ফিরে যাওয়া বা উল্টো পথে চলা ভয়াবহ পরিণতির কারণ হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন