২৮/২. অধ্যায়ঃ
হাশর - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৫৩৬-[৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৫৩৬-[৫]
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ حُفَاةً عُرَاةً غُرْلًا» . قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ الرِّجَالُ وَالنِّسَاءُ جَمِيعًا يَنْظُرُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ؟ فَقَالَ: «يَا عَائِشَةُ الْأَمْرُ أَشَدُّ مِنْ أَنْ يَنْظُرَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ» . مُتَّفَقٌ عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (6527) و مسلم (56 / 2859)، (7198) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, ক্বিয়ামাতের দিন মানুষদেরকে খালি পায়ে, খালি দেহে ও খতনাবিহীন অবস্থায় সমবেত করা হবে। তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল! নারী পুরুষ সকলে কি একজন আরেকজনের লজ্জাস্থান দেখতে থাকবেন? তিনি (ﷺ) বললেন, হে ‘আয়িশাহ্! সে সময়টি এত ভয়ঙ্কর হবে যে, কেউ কারো প্রতি দৃষ্টি দেয়ার সুযোগ পাবে না।
সহীহ: বুখারী ৩৪৪৭, মুসলিম ৫৬-(২৮৫৯), তিরমিযী ২৪২৩, নাসায়ী ২০৮৩, সহীহুল জামি ৫২৩৫, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩৫৭৬, সিলসিলাতুস সহীহাহ ৩৪৬৯, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩৪৩৯৫, মুসনাদে আবদ ইবনু হুমায়দ ৪৮৩, মুসনাদে বাযযার ২০২৩, মুসনাদে আহমাদ ২৪৩১০, আবূ ইয়া'লা ২৫৭৮, সহীহ ইবনু হিব্বান ৭৩১৬, শুআবূল ঈমান ৩৫৯, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ২২০৮, দারিমী ২৮০০, হিলইয়াতুল আওলিয়া ৩/২৭০, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১২১৪৩, আল মু'জামুল আওসাত্ব ৫১, আল মুসতাদরাক লিল হাকিম ৮৭১৫।
