২৮/২. অধ্যায়ঃ
হাশর - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৫৪৬-[১৫]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৫৪৬-[১৫]
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ ثَلَاثَةَ أَصْنَافٍ: صِنْفًا مُشَاةً وَصِنْفًا رُكْبَانًا وَصِنْفًا عَلَى وُجُوهِهِمْ قِيلَ: يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ يَمْشُونَ عَلَى وُجُوهِهِمْ؟ قَالَ: «إِنَّ الَّذِي أَمْشَاهُمْ عَلَى أَقْدَامِهِمْ قَادِرٌ عَلَى أَنْ يُمْشِيَهُمْ عَلَى وُجُوهِهِمْ أَمَا إِنَّهُمْ يَتَّقُونَ بِوُجُوهِهِمْ كُلَّ حَدَبٍ وَشَوْكٍ» . رَوَاهُ التِّرْمِذِيّ اسنادہ ضعیف ، رواہ الترمذی (3142 وقال : حسن) * علی بن زید بن جدعان : ضعیف ، و شیخہ مجھول و لاصل الحدیث شواھد عند البخاری (6522) و مسلم (2861)، (7202) وغیرھما ۔ (ضَعِيف)
উক্ত রাবী (আবূ হুরায়রাহ্ (রাঃ)) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : ক্বিয়ামাতের দিন মানুষদেরকে তিন ভাগে একত্রিত করা হবে। একদল আসবে পায়ে হেঁটে, দ্বিতীয় দল আসবে আরোহীত হয়ে এবং তৃতীয় দল আসবে নিজেদের মুখের উপরে ভর করে। প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল। তারা নিজেদের চেহারা উপরে ভর করে কিভাবে চলবে। তিনি (ﷺ) বললেন, নিশ্চয় যিনি তাদেরকে দু'পায়ে চালিত করতে পারেন, তিনি তাদেরকে চেহারার উপরে ভর দিয়ে চালাবার সাধ্যও রাখেন। তোমরা জেনে রাখ! তারা নিজেদের মুখের উপরে চলাকালে প্রতিটি টিলা-টংকর ও কাঁটা-কুটা ইত্যাদি থেকে আত্মরক্ষা করে চলবে।
যঈফ: তিরমিযী ৩১৪২, য'ঈফুল জামি ৬৪১৭, য'ঈফ আত্ তারগীব ওয়াত তারহীব ২০৮৮, মুসনাদে আহমাদ ৪৬৩২, কারণ ‘আলী ইবনু যায় আর আওস মাজহুল; মুসনাদে আহমাদ ৪৬৩২।
