২৮/৩. অধ্যায়ঃ
হিসাব-নিকাশ, প্রতিশোধ গ্রহণ ও মিজানের বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৫৬৫-[১৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৫৬৫-[১৭]
وَعَن أَسمَاء بنت يزِيد عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يُحْشَرُ النَّاسُ فِي صَعِيدٍ وَاحِدٍ يَوْمَ الْقِيَامَة فينادي منادٍ فَيَقُول: أَيْنَ الَّذِينَ كَانَتْ تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ؟ فَيَقُومُونَ وَهُمْ قَلِيلٌ فَيَدْخُلُونَ الْجَنَّةَ بِغَيْرِ حِسَابٍ ثمَّ يُؤمر لسَائِر النَّاسِ إِلَى الْحِسَابِ «. رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي» شُعَبِ الْإِيمَان اسنادہ ضعیف ، رواہ البیھقی فی شعب الایمان (3244 ، نسخۃ محققۃ : 2974) [و ھناد بن السری فی الزھد (176) و المروزی کما فی مختصر قیام اللیل (ص 18)] ۔ (ضَعِيف)
আসমা' বিনতু ইয়াযীদ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) বলেছেন : ক্বিয়ামাতের দিন মানবমণ্ডলীকে একটি ময়দানে একত্রিত করা হবে, তখন একজন ঘোষক এ ঘোষণা করবে, ঐ সমস্ত লোকেরা কোথায়? যারা (রাত্রে) আরামের বিছানা থেকে নিজেদের পার্শ্বকে দূরে রেখেছিল, তখন অল্প কিছু সংখ্যক লোক উঠে দাঁড়াবে এবং তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। অতঃপর অবশিষ্ট সকল মানুষ থেকে হিসাব নেয়ার নির্দেশ করা হবে।
যঈফ: শু’আবূল ঈমান ৩২৪৪, শাহর ইবনু হাওশাব য'ঈফ, য'ঈফ আত্ তারগীব ওয়াত তারহীব ৩৫৬।
