২৮/৫. অধ্যায়ঃ
জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৬২৫-[১৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৬২৫-[১৪]
وَعَن أبي هُرَيْرَة قا ل: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَدْخُلُ الْجَنَّةَ أَقْوَامٌ أَفْئِدَتُهُمْ مِثْلُ أَفْئِدَةِ الطَّيْرِ» . رَوَاهُ مُسلم رواہ مسلم (27 / 2840)، (7162) ۔ (صَحِيح)
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : এমন একদল লোক জান্নাতে প্রবেশ করবে, যাদের অন্তঃকরণ হবে পাখিদের অন্তরের মতো।
সহীহ: মুসলিম ২৭-(২৮৪০), মুসনাদে আহমাদ ৮৩৬৪, সহীহুল জামি ৮০৬৮, আবূ ইয়া'লা ৫৮৯৬।
