২৯/১. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৭৪৪-[৬] - জান্নাতের জন্য প্রথম শাফা'আত

নবীকুল শিরোমণি (ﷺ)-র মর্যাদাসমূহ - প্রথম অনুচ্ছেদ

রাসূলুল্লাহ (ﷺ)-এর মর্যাদা, তার উত্তম গুণাবলি, তার বদান্যতা ও শ্রেষ্ঠত্বের বিস্তারিত বিবরণ গণনা করা ও আয়ত্ব করা সম্ভব নয়, বরং তা গুণে শেষ করা যাবে না। তবে লেখক এখানে রাসূলের মর্যাদা অধ্যায় রচনার উদ্দেশ্য তাঁর মর্যাদা ও ফযীলতের কিছু দিক তুলে ধরেছেন যাতে এগুলোর মাধ্যমে অন্যগুলো উপলব্ধি করা যায়।

জান্নাতের জন্য নবী صلى الله عليه وسلم-এর প্রথম শাফা'আত

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৭৪৪-[৬]

وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا أَوَّلُ شَفِيعٍ فِي الْجَنَّةِ لَمْ يُصَدَّقْ نَبِيٌّ مِنَ الْأَنْبِيَاءِ مَا صُدِّقْتُ وَإِنَّ مِنَ الْأَنْبِيَاءِ نَبِيًّا مَا صَدَّقَهُ مِنْ أُمَّته إِلَّا رجل وَاحِد». رَوَاهُ مُسلم رواہ مسلم (332 / 196)، (485) ۔ (صَحِيح)

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমিই সর্বপ্রথম জান্নাতের জন্য শাফা'আতকারী। আমার নুবুওয়্যাত ও রিসালাতকে এত অধিক সংখ্যক লোক বিশ্বাস করেছে যে, কোন নবীকেই অনুরূপ সংখ্যক লোক বিশ্বাস করেনি এবং এমন নবীও অতিবাহিত হয়েছেন যার উম্মাতের মধ্যে শুধু এক লোক তাঁকে বিশ্বাস করেছে।

সহীহ: মুসলিম ৩৩২-(১৯৬), সিলসিলাতুস সহীহাহ্ ৩৯৭, মুসনাদে আহমাদ ১২৪৪২, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩১৬৫১।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৭৪৪-[৬]-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, তিনি জান্নাতের জন্য সর্বপ্রথম শাফা'আতকারী। তিনি আরও জানান, তাঁর নুবুওয়্যাত ও রিসালাতকে এমন সংখ্যক মানুষ বিশ্বাস করেছে, যা অন্য কোনো নবীর ক্ষেত্রে হয়নি। আবার এমন নবীও ছিলেন, যাঁর উম্মতের মধ্যে শুধু একজন ব্যক্তি তাঁকে বিশ্বাস করেছিল। এখানে নবী صلى الله عليه وسلم-এর মর্যাদা, তাঁর দাওয়াতের ব্যাপক গ্রহণযোগ্যতা এবং উম্মতের সংখ্যার বিষয়টি এসেছে। এই হাদিস মানুষকে নবীজির শাফা'আতের আশায় রাখে, তবে তা যেন দায়িত্বহীনতা না আনে। বরং তাঁর প্রতি ঈমান, তাঁর বাণীর সত্যতা মানা এবং তাঁর দেখানো পথে চলার গুরুত্ব বোঝায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূল صلى الله عليه وسلم জান্নাতের জন্য প্রথম শাফা'আতকারী হবেন।
  • তাঁর রিসালাতে বহু মানুষ ঈমান এনেছে।
  • নবীদের দাওয়াতের গ্রহণযোগ্যতা সংখ্যায় একরকম ছিল না।
  • শাফা'আতের আশা মানুষকে নবী صلى الله عليه وسلم-এর অনুসরণে উৎসাহ দেয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন