২৯/১. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৭৪৫-[৭] - শেষ নবী صلى الله عليه وسلم ও প্রাসাদের ইট
নবীকুল শিরোমণি (ﷺ)-র মর্যাদাসমূহ - প্রথম অনুচ্ছেদ
রাসূলুল্লাহ (ﷺ)-এর মর্যাদা, তার উত্তম গুণাবলি, তার বদান্যতা ও শ্রেষ্ঠত্বের বিস্তারিত বিবরণ গণনা করা ও আয়ত্ব করা সম্ভব নয়, বরং তা গুণে শেষ করা যাবে না। তবে লেখক এখানে রাসূলের মর্যাদা অধ্যায় রচনার উদ্দেশ্য তাঁর মর্যাদা ও ফযীলতের কিছু দিক তুলে ধরেছেন যাতে এগুলোর মাধ্যমে অন্যগুলো উপলব্ধি করা যায়।
শেষ নবী صلى الله عليه وسلم: প্রাসাদের শেষ ইটের উপমা
মিশকাতুল মাসাবীহ : ৫৭৪৫-[৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৭৪৫-[৭]
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَثَلِي وَمَثَلُ الْأَنْبِيَاءِ كَمَثَلِ قَصْرٍ أُحْسِنَ بُنْيَانُهُ تُرِكَ مِنْهُ مَوضِع لبنة فَطَافَ النظَّارُ يتعجَّبونَ من حُسنِ بنيانِه إِلَّا مَوْضِعَ تِلْكَ اللَّبِنَةِ فَكُنْتُ أَنَا سَدَدْتُ مَوْضِعَ اللَّبِنَةِ خُتِمَ بِيَ الْبُنْيَانُ وَخُتِمَ بِي الرُّسُلُ». وَفِي رِوَايَةٍ: «فَأَنَا اللَّبِنَةُ وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3534 و الروایۃ الثانیۃ : 3535) و مسلم (21 ، 20 / 2286، (5960) و الروایۃ الثانیۃ 22 / 2286)، (5961) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমার উপমা ও (আমার পূর্ববর্তী) অন্যান্য নবীদের উপমা হলো এরূপ- যেমন একটি প্রাসাদ, যা সুশোভিত করে তৈরি করা হয়েছে, তবে এক জায়গাতে একটি ইটের জায়গা খালি রাখা হয়েছে। অতঃপর লোকেরা তা ঘুরে দেখে বিস্মিত হয় যে, তার তৈরি কত সুন্দর, কিন্তু একটি ইটের স্থান খালি রয়েছে। তিনি (ﷺ) বলেন, আমি উক্ত খালি ইটের স্থানটি পূর্ণ করি। আমার দ্বারাই উক্ত প্রাসাদটি সমাপ্ত করা হয়েছে এবং আমার দ্বারাই নবী আগমনের সিলসিলা শেষ করা হয়েছে। অপর এক বর্ণনাতে আছে, আমিই সেই ইট এবং আমিই নবীদের সিলসিলা সমাপ্তকারী।
সহীহঃ বুখারী ৩৫৩৪, মুসলিম ২০-(২২৮৬), তিরমিযী ২৮৬২, মুসনাদে আহমাদ ৮১০১, মুসনাদে ‘আবদ ইবনু হুমায়দ ১০৩৭, সহীহ ইবনু হিব্বান ৬৪০৬, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ১১৪২২, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ২৩, আল মু'জামুল আওসাত্ব ৩২৭৪, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৮১৭৫।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৭৪৫-[৭]-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم নিজের এবং পূর্ববর্তী নবীদের সম্পর্ক একটি সহজ উপমায় বুঝিয়েছেন। তিনি বলেছেন, একটি সুন্দর প্রাসাদ তৈরি করা হয়েছে, কিন্তু এক জায়গায় একটি ইটের স্থান খালি আছে। মানুষ সেই প্রাসাদ দেখে মুগ্ধ হয়, কিন্তু খালি জায়গাটির কথাও খেয়াল করে। রাসূল صلى الله عليه وسلم বলেন, তিনি সেই খালি ইটের স্থান পূর্ণ করেছেন। তাঁর মাধ্যমে প্রাসাদটি সম্পূর্ণ হয়েছে এবং তাঁর মাধ্যমেই নবী আগমনের সিলসিলা শেষ হয়েছে। এই হাদিসের মূল শিক্ষা হলো, মুহাম্মাদ صلى الله عليه وسلم হলেন খাতামুন নবীয়্যিন, অর্থাৎ শেষ নবী। এখানে নবুওয়তের ধারাবাহিকতা, শেষ নবীর মর্যাদা এবং তাঁর রিসালাতের পূর্ণতা সহজভাবে প্রকাশ পেয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মুহাম্মাদ صلى الله عليه وسلم-এর মাধ্যমে নবীদের সিলসিলা শেষ হয়েছে।
- প্রাসাদের শেষ ইটের উপমা তাঁর অবস্থানকে সহজভাবে বোঝায়।
- পূর্ববর্তী নবীদের ধারার পূর্ণতা তাঁর মাধ্যমে হয়েছে।
- শেষ নবীর প্রতি ঈমান ইসলামের মৌলিক বিশ্বাসের অংশ।
