২৯/১. অধ্যায়ঃ
নবীকুল শিরোমণি (ﷺ)-র মর্যাদাসমূহ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৭৫৮-[২০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৭৫৮-[২০]
وَعَن أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَتَى وَجَبَتْ لَكَ النُّبُوَّةُ؟ قَالَ: «وَآدَمُ بَيْنَ الرُّوحِ وَالْجَسَدِ» . رَوَاهُ التِّرْمِذِيّ صحیح ، رواہ الترمذی (3609 وقال : حسن صحیح غریب) [و الفریابی فی کتاب القدر (14)] * یعنی انہ صلی اللہ علیہ و آلہ وسلم کان نبیًا فی التقدیر قبل خلق آدم علیہ السلام فالحدیث متعلق بالتقدیر ، لا بخلق رسول اللہ صلی اللہ علیہ و آلہ وسلم فافھمہ فانہ مھم و الحدیث الآتی یؤید ھذا التفسیر ۔ (صَحِيح)
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন সহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! আপনার জন্য নুবুওয়্যাত কখন হতে নির্ধারণ করা হয়েছে? তিনি (ﷺ) বললেন, সে সময় হতে, যখন আদাম (আঃ) আত্মা ও দেহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন।
সহীহ: তিরমিযী ৩৬০৯, সিলসিলাতুস সহীহাহ্ ১৮৫৬, আল মুসতাদরাক লিল হাকিম ৪২১০, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১২৪০৭, মুসনাদে আহমাদ ১৬৬৭৪, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩৬৫৫৩।
