২৯/১. অধ্যায়ঃ
নবীকুল শিরোমণি (ﷺ)-র মর্যাদাসমূহ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৭৫৯-[২১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৭৫৯-[২১]
وَعَن العِرْباض بن ساريةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: إِنِّي عِنْدَ اللَّهِ مَكْتُوبٌ: خَاتَمُ النَّبِيِّينَ وَإِنَّ آدَمَ لِمُنْجَدِلٌ فِي طِينَتِهِ وَسَأُخْبِرُكُمْ بِأَوَّلِ أَمْرِي دَعْوَةُ إِبْرَاهِيمَ وَبِشَارَةُ عِيسَى وَرُؤْيَا أُمِّي الَّتِي رَأَتْ حِينَ وَضَعَتْنِي وَقَدْ خَرَجَ لَهَا نُورٌ أَضَاءَ لَهَا مِنْهُ قُصُورُ الشَّامِ «. وَرَاه فِي» شرح السّنة اسنادہ حسن ، رواہ البغوی فی شرح السنۃ (13 / 207 ح 3626) [و احمد (4 / 127 ح 17280 ، 4 / 128 ح 17281) و صححہ ابن حبان (الموارد : 2093) و الحاکم (2 / 600) فتعقبہ الذھبی ، قال :’’ ابوبکر (ابن ابی مریم) ضعیف ‘‘ قلت ؒ لم ینفرد بہ ، بل تابعہ الثقۃ معاویۃ بن صالح عن سعید بن سوید عن ابن ھلال السلمی عن العرباض بن ساریۃ رضی اللہ عنہ بہ و سندہ حسن ۔ (صَحِيح)
‘ইরবায ইবনু সারিয়াহ্ (রাঃ) রসূলুল্লাহ (সাঃ) হতে বর্ণিতঃ
তিনি (ﷺ) বলেছেন : আল্লাহ তা'আলার কাছে আমি তখনো ‘খাতামুন্ নাবিয়্যিন' হিসেবে লিপিবদ্ধ ছিলাম যখন আদাম (আঃ) ছিলেন মাটির খামিরায়। আমি তোমাদেরকে আরো বলছি যে, আমার নুবুওয়্যাতের প্রথম প্রকাশ হলো ইবরাহীম (আঃ)-এর দোয়া এবং ‘ঈসা (আঃ)-এর ভবিষ্যদ্বাণী আর আমার মায়ের সরাসরি স্বপ্ন, যা তিনি আমাকে প্রসবকালে দেখেছিলেন যে, তাঁর সামনে একটি আলো উদ্ভাসিত হয়েছে, যার আলোতে তিনি সিরিয়ার রাজ প্রাসাদ পর্যন্ত দেখতে পান।
সহীহ: মুসনাদে আহমাদ ১৭১৯১, সিলসিলাতুস্ সহীহাহ্ ৩৭৩, মুসান্নাফ আবদুর রাযযাক ৯৭১৮, সহীহ ইবনু হিব্বান ৬৪০৪, দারিমী ১৩, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১৫০৩৪।
