২৯/১. অধ্যায়ঃ
নবীকুল শিরোমণি (ﷺ)-র মর্যাদাসমূহ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৭৬৭-[২৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৭৬৭-[২৯]
وَعَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «سلوا الله الْوَسِيلَةَ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَمَا الْوَسِيلَةُ؟ قَالَ: «أَعْلَى دَرَجَةٍ فِي الْجَنَّةِ لَا يَنَالُهَا إِلَّا رجلٌ واحدٌ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ حسن ، رواہ الترمذی (3612 وقال : غریب ، اسنادہ لیس بالقوی) و للحدیث شواھد قویۃ وھوبھا حسن ۔ (صَحِيح)
উক্ত রাবী (আবূ হুরায়রাহ্ (রাঃ)) হতে নবী (ﷺ) বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন : তোমরা আল্লাহর কাছে ওয়াসীলাহ্ কামনা কর। সহাবীগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল! ওয়াসীলাহ্ কী? তিনি (ﷺ) বললেন, তা জান্নাতের সর্বোচ্চ মর্যাদার একটি বিশেষ স্থান। যা কেবলমাত্র এক লোকই লাভ করবে। অতএব আশা করি আমিই হব সে লোক।
সহীহ: তিরমিযী ৩৬১২, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ৩১২০, মুসনাদে আহমাদ ৭৫৮৮, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩১৭৮৪, আবূ ইয়া'লা ৬৪১৪, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ৭৭২, আল মু'জামুল আওসাত্ব ৩৯২৩।
