২৯/৩. অধ্যায়ঃ
রসূলুল্লাহ (ﷺ)-এর স্বভাব-চরিত্রের বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৮২৮-[২৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৮২৮-[২৮]
وَعَنْ عَائِشَةَ قَالَتْ: مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْرُدُ سَرْدَكُمْ هَذَا وَلَكِنَّهُ كَانَ يَتَكَلَّمُ بِكَلَامٍ بَيْنَهُ فَصْلٌ يَحْفَظُهُ من جَلَسَ إِلَيْهِ. رَوَاهُ التِّرْمِذِيّ صحیح ، رواہ الترمذی (3639 وقال : حسن صحیح) ۔ (إِسْنَاده جيد)
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
তোমরা যেভাবে অনর্গল বিরতিহীন কথাবার্তা বল, রাসূলুল্লাহ (ﷺ) ঐরূপভাবে কথা বলতেন না; বরং তিনি প্রতিটি বাক্যকে পৃথক পৃথকভাবে বলতেন। ফলে যে লোক তাঁর কাছে বসত, সে তা স্মরণ রাখতে পারত।
হাসান: তিরমিযী ৩৬৩৯, মুসনাদে আহমাদ ২৬২৫২।
