২৯/৩. অধ্যায়ঃ

রসূলুল্লাহ (ﷺ)-এর স্বভাব-চরিত্রের বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৮৩৫-[৩৫]

وَعَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا عَائِشَةُ لَوْ شِئْتُ لَسَارَتْ مَعِي جِبَالُ الذَّهَبِ جَاءَنِي مَلَكٌ وَإِنَّ حُجْزَتَهُ لَتُسَاوِي الْكَعْبَةَ فَقَالَ: إِنَّ رَبَّكَ يَقْرَأُ عَلَيْكَ السَّلَامَ وَيَقُولُ: إِنْ شِئْتَ نَبِيًّا عَبْدًا وَإِنْ شِئْتَ نَبِيًّا مَلِكًا فَنَظَرْتُ إِلَى جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ فَأَشَارَ إِلَيَّ أَنْ ضَعْ نَفْسَكَ اسنادہ ضعیف ، رواہ البغوی فی شرح السنۃ (13 / 247 ۔ 248 ح 3683) * فیہ ابو معشر نجیح : ضعیف ، و لحدیثہ شواھد ضعیفۃ ۔ (ضَعِيف)

‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন রাসূলুল্লাহ (ﷺ) আমাকে লক্ষ্য করে বললেন, হে ‘আয়িশাহ্! যদি আমি চাইতাম তাহলে স্বর্ণের পাহাড় আমার সাথে সাথে চলত। একদিন আমার কাছে একজন মালাক (ফেরেশতা) আসলেন, তাঁর কোমর ছিল কা'বাহ্ ঘরের সমপরিমাণ। তিনি এসে বললেন, আপনার প্রভু আপনাকে সালাম জানিয়ে বলেছেন, আপনি যদি ইচ্ছা করেন, তাহলে ‘নবী এবং বান্দা হওয়া' গ্রহণ করতে পারেন কিংবা যদি ইচ্ছা করেন, তাহলে ‘নবী এবং বাদশাহ হওয়া' গ্রহণ করতে পারেন।তিনি (ﷺ) বলেন, যখন আমি জিবরীল (আঃ)-এর দিকে দৃষ্টি দিলাম, তখন তিনি আমার দিকে ইঙ্গিত করলেন, নিজেকে নিম্নস্তরে রাখ।

সনদ যঈফ: শারহুস্ সুন্নাহ্ ৩৬৮৩, য'ঈফাহ্ ২০৪৫, আবূ মা'শার-এর নাম নুজাই ইবনু 'আবদুর রহমান আস্ সিন্দী য'ঈফ; য'ঈফাহ ২০৪৫।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন