২৯/৩. অধ্যায়ঃ
রসূলুল্লাহ (ﷺ)-এর স্বভাব-চরিত্রের বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৮৩৬-[৩৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৮৩৬-[৩৬]
وَفِي رِوَايَة ابْن عبَّاسٍ: فَالْتَفَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى جِبْرِيلَ كَالْمُسْتَشِيرِ لَهُ فَأَشَارَ جِبْرِيلُ بِيَدِهِ أَنْ تَوَاضَعْ. فَقُلْتُ: «نَبِيًّا عَبْدًا» قَالَتْ: فَكَانَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ ذَلِكَ لَا يَأْكُلُ متكأ يَقُولُ: «آكُلُ كَمَا يَأْكُلُ الْعَبْدُ وَأَجْلِسُ كَمَا يَجْلِسُ العبدُ» رَوَاهُ فِي «شرح السّنة» اسنادہ ضعیف ، رواہ البغوی فی شرح السنۃ (13 / 248 ۔ 249 ح 3684) [و ابو الشیخ فی اخلاق النبی صلی اللہ علیہ و آلہ وسلم (ص 198)] * بقیۃ لم یصرح بالسماع و الزھری مدلس و عنعن و محمد بن علی بن عبداللہ بن عباس : لم یسمع من جدہ ۔ (ضَعِيف)
অপর এক বর্ণনায় আছে, ইবনু ‘আব্বাস (রাঃ) বলেন, উল্লিখিত কথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) জিবরীল (আঃ)-এর দিকে তাকালেন, যেন তিনি তাঁর কাছে পরামর্শ চাচ্ছেন। তখন জিবরীল (আঃ) হাতে ইশারা করলেন যে, আপনি বিনয় গ্রহণ করুন। কাজেই উত্তরে বললাম, আমি ‘নবী এবং বান্দা' হয়ে থাকতে চাই। ‘আয়িশাহ্ (রাঃ) বলেন, এরপর হতে রাসূলুল্লাহ (ﷺ) আর কখনো হেলান দিয়ে খেতেন না; বরং তিনি বলতেন, আমি সেভাবে খানা খাব, যেভাবে একজন দাস খায় এবং সেভাবে বসব যেমনিভাবে একজন দাস বসে।
সনদ যঈফ: শারহুস সুন্নাহ ৩৬৮৪, য'ঈফাহ ২০৪৪, সা'দান ইবনু ওয়ালীদ- আমি তার জীবনী পাইনি, আর হাসান ইবনু বিশর যদি তিনি হামদানী আল কুদী হন তবে সত্যবাদী ভুলকারী, আর যদি তিনি সুলামী আন্ নীসাপূরী হন আর তিনি মুসলিম থেকে বর্ণনা করেছেন, তবে তিনি সত্যবাদী, তবে প্রথমজন হওয়াটাই সম্ভাবনা রয়েছে; য'ঈফাহ ২০৪৪।
