২৯/৪. অধ্যায়ঃ
রসূলুল্লাহ (ﷺ)-এর নবুয়্যাতপ্রাপ্তি ও ওহীর সূচনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৮৪৬-[১০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৮৪৬-[১০]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: لَمَّا نَزَلَتْ [وَأَنْذِرْ عشيرتك الْأَقْرَبين] خَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى صَعِدَ الصَّفَا فَجَعَلَ يُنَادِي: «يَا بَنِي فِهْرٍ يَا بني عدي» لبطون قُرَيْش حَتَّى اجْتَمعُوا فَجَعَلَ الرَّجُلُ إِذَا لَمْ يَسْتَطِعْ أَنْ يَخْرُجَ أَرْسَلَ رَسُولًا لِيَنْظُرَ مَا هُوَ فَجَاءَ أَبُو لَهَبٍ وَقُرَيْشٌ فَقَالَ: أَرَأَيْتُمْ إِنْ أَخْبَرْتُكُمْ أَنَّ خيَلاً تخرجُ منْ سَفْحِ هَذَا الْجَبَلِ - وَفِي رِوَايَةٍ: أَنَّ خَيْلًا تَخْرُجُ بِالْوَادِي تُرِيدُ أَنْ تُغِيرَ عَلَيْكُمْ - أَكُنْتُمْ مُصَدِّقِيَّ؟ قَالُوا: نَعَمْ مَا جَرَّبْنَا عَلَيْكَ إِلَّا صِدْقًا. قَالَ: «فَإِنِّي نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَيْ عَذَابٌ شديدٍ» . قَالَ أَبُو لهبٍ: تبّاً لكَ أَلِهَذَا جَمَعْتَنَا؟ فَنَزَلَتْ: [تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ] مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (4971) و الروایۃ الاولی (4770) و مسلم (355 / 208)، (508) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
যখন (ভীতি প্রদর্শন সম্পৰ্কীয় আয়াত) “তুমি তোমার নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দাও”- (সূরা আশ্ শু'আরা ২৬ : ২১৪); অবতীর্ণ হলো, তখন নবী (ﷺ) সফা পাহাড়ে আরোহণ করে- হে বানী ফির! হে বানী ‘আদী! বলে কুরায়শদের গোত্রসমূহকে আহ্বান করেন। পরিশেষে সেখানে সকলে একত্রিত হলো। এমনকি যারা স্বয়ং উপস্থিত হতে পারেনি, তারা প্রতিনিধি পাঠিয়ে জানতে চাইল যে, ব্যাপার কি? বিশেষত আবূ লাহাব এবং কুরায়শের সর্বসাধারণ লোকেরাও আসলো। তখন তিনি ((ﷺ)) বললেন, বল তো! আমি যদি তোমাদেরকে বলি যে, (শত্রুপক্ষের) একদল অশ্বারোহী এ পাহাড়ের অপর প্রান্ত হতে।অপর এক বর্ণনা মতে, একদল অশ্বারোহী উপত্যকার এক প্রান্ত হতে বের হয়ে হঠাৎ তোমাদের ওপর আক্রমণ করতে চায়, তোমরা কি আমার এ কথাটি বিশ্বাস করবে? তারা সকলে বলে উঠল; হ্যাঁ, নিশ্চয়। কেননা তোমাকে আমরা বিগত দিনে সত্যবাদীই পেয়েছি। তখন তিনি ((ﷺ)) বললেন, আমি তোমাদের সম্মুখে আগত এক কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করেছি। এতদশ্রবণে আবূ লাহাব বলে উঠল, তোমার ধ্বংস হোক। এজন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছ? বর্ণনাকারী বলেন, তখনই আয়াত অবতীর্ণ হলো “আবৃ লাহাব-এর উভয় হাত ধ্বংস হয়েছে”- (সূরা আল লাহাব ১১১ : ১)।
সহীহঃ বুখারী ৪৮০১, মুসলিম ৩৫৫-(২০৮), সহীহুল জামি ৭৯০২, মুসনাদে আহমাদ ২৮০২, সহীহ ইবনু হিব্বান ৬৫৫০, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ১১৪২৬, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৩৪৮৬।
