২৯/৪. অধ্যায়ঃ
রসূলুল্লাহ (ﷺ)-এর নবুয়্যাতপ্রাপ্তি ও ওহীর সূচনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৮৪৭-[১১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৮৪৭-[১১]
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عِنْدَ الْكَعْبَةِ وَجُمِعَ قُرَيْشٌ فِي مَجَالِسِهِمْ إِذْ قَالَ قَائِلٌ: أَيُّكُمْ يَقُومُ إِلَى جَزُورِ آلِ فُلَانٍ فَيَعْمِدُ إِلَى فَرْثِهَا وَدَمِهَا وَسَلَاهَا ثُمَّ يُمْهِلُهُ حَتَّى إِذَا سَجَدَ وَضَعَهُ بَيْنَ كَتِفَيْهِ وَثَبَتَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَاجِدًا فَضَحِكُوا حَتَّى مَالَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ مِنَ الضَّحِكِ فَانْطَلَقَ مُنْطَلِقٌ إِلَى فَاطِمَةَ فَأَقْبَلَتْ تَسْعَى وَثَبَتَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَاجِدًا حَتَّى أَلْقَتْهُ عَنْهُ وَأَقْبَلَتْ عَلَيْهِمْ تَسُبُّهُمْ فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ قَالَ: «اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ» ثَلَاثًا - وَكَانَ إِذَا دَعَا دَعَا ثَلَاثًا وَإِذَا سَأَلَ سَأَلَ ثَلَاثًا -: «اللَّهُمَّ عَلَيْكَ بِعَمْرِو بْنِ هِشَام وَشَيْبَةَ بْنِ رَبِيعَةَ وَالْوَلِيدِ بْنِ عُتْبَةَ وَأُمَيَّةَ بْنِ خَلَفٍ وَعُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ وَعُمَارَةَ بن الْوَلِيد» . قَالَ عبد الله: فو الله لَقَدْ رَأَيْتُهُمْ صَرْعَى يَوْمَ بَدْرٍ ثُمَّ سُحِبُوا إِلَى الْقَلِيبِ قَلِيبِ بَدْرٍ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَأُتْبِعَ أَصْحَابُ القليب لعنة» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (520) و مسلم (107 / 1794)، (4649) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
‘আবদুল্লাহ ইবনু মাস'উদ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) কা'বার কাছে সালাত আদায় করছিলেন। এ সময় কুরায়শদের একদল লোক সেখানে বসা ছিল। তখন তাদের মধ্য হতে একজন বলল, তোমাদের মধ্যে এমন কে আছে যে অমুক গোত্রের উটের নাড়িভুঁড়ি এনে কিছুক্ষণ অপেক্ষা করবে, অতঃপর এ লোক (রাসূলুল্লাহ (ﷺ)-এর দিকে ইঙ্গিত করে বলল) যখন সিজদায় যাবে তখন তা তার দুই কাঁধের মাঝখানে রেখে দেবে। অতঃপর তাদের মধ্য হতে সর্বাপেক্ষা বড় পাপিষ্ঠটি উঠে গেল। যখন নবী (ﷺ) সিজদায় গেলেন তখন সে তা তাঁর দুই কাঁধের মাঝখানে রেখে দিল। এমতাবস্থায় নবী (ﷺ) সিজদারত রইলেন। সেই পাপিষ্ঠরা খুব হাসাহাসি করতে লাগল, এমনকি হাসতে হাসতে একজন আরেকজনের উপর ঢলে পড়ল।এমন সময় জনৈক ব্যক্তি (ইবনু মাস্‘উদ (রাঃ)) বিবি ফাতিমার নিকট গিয়ে বললেন, তিনি দৌড়িয়ে আসলেন। অথচ নবী (ﷺ) তখনো পূর্ববৎ সিজদায় রয়েছিলেন। ফাতিমা (রাঃ) নাড়িভুঁড়িটি নবী (ﷺ)-এর ওপর হতে সরিয়ে ফেললেন এবং ঐ সকল পাপিষ্ঠ কাফিরদের লক্ষ্য করে গালমন্দ করলেন।বর্ণনাকারী ইবনু মাস্'উদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) সালাত শেষ করে তিনবার বললেন, 'হে আল্লাহ! তুমি কুরায়শদেরকে ধরাশয়ী কর।' আর রাসূল (ﷺ) এর নিয়ম ছিল, তিনি যখন কোন বিষয়ে দোয়া বা বদ্দোয়া করতেন কিংবা আল্লাহর কাছে চাইতেন, তখন তিন তিনবার বাক্যগুলো উচ্চারণ করতেন। অতঃপর তিনি (ﷺ) (কাফিরদের নাম ধরে) বললেন, হে আল্লাহ! তুমি ১. 'আমর ইবনু হিশাম (আবূ জাল), ২. ‘উতবাহ্ ইবনু রবী' আহ্, ৩. শায়বাহ্ ইবনু রবী'আহ্, ৪. ওয়ালীদ ইবনু ‘উত্সাহ্, ৫. উমাইয়্যাহ্ ইবনু খালফ, ৬. 'উক্ববাহ্ ইবনু আবূ মু'আয়ত্ব এবং ৭. উমরাহ্ ইবনুল ওয়ালীদেরকে পাকড়াও কর।বর্ণনাকারী 'আবদুল্লাহ ইবনু মাস্'উদ (রাঃ) বলেন, আল্লাহর শপথ! তিনি (ﷺ) যে সকল লোকের নাম নিয়ে বদ্দোয়া করেছিলেন, আমি বদরের যুদ্ধে তাদের লাশ মাটিতে পড়ে থাকতে দেখেছি। অতঃপর তাদেরকে টেনে বদরের একটি অনাবাদ কূপের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : ঐ কূপে যাদেরকে নিক্ষেপ করা হলো, তাদের ওপর লা'নাতের পর লা'নাত রয়েছে।
সহীহঃ বুখারী ৫২০, মুসলিম ১০৭-(১৭৯৪), মুসনাদে আহমাদ ২২২৫, আবূ ইয়া'লা ২৬০৪, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ১৭, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ১১০৬১, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৮১৮৪, সিলসিলাতুস্ সহীহাহ ৩৪৭২।
