২৯/৭. অধ্যায়ঃ
মুজিযার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
ত্বীবী (রহিমাহুল্লাহ) (مُعْجِزَاتِ)-এর পরিচয় সম্পর্কে বলেন, (مُعْجِزَاتِ) হলো নবীগণের সত্যতার প্রমাণ এবং রাসূলগণের বিভিন্ন নিদর্শন, যা অন্য কেউ দেখাতে অক্ষম। (মিরক্বাতুল মাফাতীহ)
মিশকাতুল মাসাবিহ : ৫৯১০-[৪৩]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৯১০-[৪৩]
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: كُنَّا نَعُدُّ الْآيَاتِ بَرَكَةً وَأَنْتُمْ تَعُدُّونَهَا تَخْوِيفًا كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَقَلَّ الْمَاءُ فَقَالَ: «اطْلُبُوا فَضْلَةً مِنْ مَاءٍ» فَجَاءُوا بِإِنَاءٍ فِيهِ مَاءٌ قَلِيلٌ فَأَدْخَلَ يَدَهُ فِي الْإِنَاءِ ثُمَّ قَالَ: «حَيَّ على الطَّهورِ الْمُبَارك وَالْبركَة من الله» فَلَقَد رَأَيْتُ الْمَاءَ يَنْبُعُ مِنْ بَيْنِ أَصَابِعِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَقَد كُنَّا نَسْمَعُ تَسْبِيحَ الطَّعَامِ وَهُوَ يُؤْكَلُ. رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (3579) ۔ (صَحِيح)
আবদুল্লাহ ইবনু মাস্'উদ (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা (সাহাবীগণ) অলৌকিক ঘটনাবলীকে বারাকাতের ব্যাপার বলে মনে করতাম। কিন্তু তোমরা (অর্থাৎ সহাবীদের পরবর্তী লোকেরা) ঐগুলোকে কেবলমাত্র (কাফিরদের জন্য) ভীতি প্রদর্শনের ব্যাপার বলে ধারণা করে থাক। একদিন আমরা রাসূলল্লাহ (ﷺ)-এর সাথে এক ভ্রমণে ছিলাম। হঠাৎ পানির অভাব দেখা দিল। তখন তিনি (ﷺ) ) বললেন, তোমরা কোথাও হতে কিছু উদ্বৃত্ত পানির সন্ধান কর। তখন তারা সামান্য পানি সমেত একটি পাত্র নিয়ে আসলো। তখন তিনি (ﷺ) স্বীয় হাতখানা পাত্রটির মধ্যে প্রবেশ করিয়ে বললেন, বারাকাতপূর্ণ পবিত্ৰ পানি নিতে এগিয়ে আসো। আর এ বারাকাত আল্লাহর পক্ষ হতে। বর্ণনাকারী (ইবনু মাস্‘উদ (রাঃ) বলেন, নিশ্চয় আমি দেখেছি, রাসূলুল্লাহ (ﷺ) -এর আঙ্গুলগুলোর ফাঁক দিয়ে ফোয়ারার মতো পানি বের হচ্ছে, আর অবশ্য আমরা খাবার গ্রহণ করার সময় (কখনো কখনো) খাদ্যের তাসবীহ পাঠ শুনতে পেতাম।
সহীহ: বুখারী ৩৫৭৯, তিরমিযী ৩৬৩৩, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩১৭২২, মুসনাদে বাযযার ১৪৭৮, মুসনাদে আহমাদ ৪৩৯৩, আবূ ইয়া'লা ৫৩৭২, সহীহ ইবনু খুযায়মাহ্ ২০৪, দারিমী ২৯, আল মু'জামুল আওসাত্ব ৪৫০১।
