২৯/৭. অধ্যায়ঃ
মুজিযার বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
ত্বীবী (রহিমাহুল্লাহ) (مُعْجِزَاتِ)-এর পরিচয় সম্পর্কে বলেন, (مُعْجِزَاتِ) হলো নবীগণের সত্যতার প্রমাণ এবং রাসূলগণের বিভিন্ন নিদর্শন, যা অন্য কেউ দেখাতে অক্ষম। (মিরক্বাতুল মাফাতীহ)
মিশকাতুল মাসাবিহ : ৫৯০৯-[৪২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৯০৯-[৪২]
وَعنهُ قا ل: أُتِيَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِنَاءٍ وَهُوَ بِالزَّوْرَاءِ فَوَضَعَ يَدَهُ فِي الْإِنَاءِ فَجَعَلَ الْمَاءُ يَنْبُعُ مِنْ بَيْنِ أَصَابِعِهِ فَتَوَضَّأَ الْقَوْمُ قَالَ قَتَادَةُ: قُلْتُ لِأَنَسٍ: كَمْ كُنْتُمْ؟ قَالَ: ثلاثمائةٍ أَو زهاءَ ثلاثمائةٍ. مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3572) و مسلم (7 ، 6 / 2279)، (5943 و 5944) ۔ (مُتَّفق عَلَيْهِ)
উক্ত রাবী (আনাস (রাঃ)) হতে বর্ণিতঃ
একদিন নবী (ﷺ) এর নিকট একটি (পানির) পাত্র আনা হলো। তখন তিনি (ﷺ) (মাদীনার) 'যাওরা' নামক স্থানে ছিলেন। অনন্তর তিনি (ﷺ) ঐ পাত্রের মাঝে হাত রাখলেন, তখন তাঁর আঙ্গুলগুলোর ফাঁক দিয়ে পানির ফোয়ারা প্রবাহিত হতে লাগল। তখন লোকেরা ঐ পানি দ্বারা উযূ করল। ক্বতাদাহ্ (রহিমাহুল্লাহ) বলেন, আমি আনাস (রাঃ)-কে প্রশ্ন করলাম, আপনারা সংখ্যায় কতজন ছিলেন? তিনি বললেন, তিনশত জন অথবা তিনশত জনের কাছাকাছি।
সহীহ: বুখারী ৩৫৭২, মুসলিম ৪-(২২৭৯), তিরমিযী ৩৬৩৩, মুসনাদে আহমাদ ১২৭৬৫, মুসনাদে আব্দ ইবনু হুমায়দ ১৩৬৫, আবূ ইয়া'লা ৩১৭২, সহীহ ইবনু খুযায়মাহ ১২৪, সহীহ ইবনু হিব্বান ৬৫৪৬, আল মু'জামুল আওসাত্ব ৪৯৮৭, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১১৮।
