২৯/৭. অধ্যায়ঃ
মুজিযার বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৯২৩-[৫৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৯২৩-[৫৬]
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: إِنَّ امْرَأَةً جَاءَتْ بابنٍ لَهَا إِلى رَسُول اللَّهِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يارسول اللَّهِ إِنَّ ابْنِي بِهِ جُنُونٌ وَأَنَّهُ لَيَأْخُذُهُ عِنْدَ غَدَائِنَا وَعَشَائِنَا (فَيَخْبُثُ عَلَيْنَا) فَمَسَحَ رَسُولُ اللَّهِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَدْرَهُ وَدَعَا فَثَعَّ ثَعَّةً وَخَرَجَ مِنْ جَوْفِهِ مِثْلُ الجرو الْأسود يسْعَى. رَوَاهُ الدَّارمِيّ اسنادہ ضعیف ، رواہ الدارمی (1 / 11 ۔ 12 ح 19) * فیہ فرقد السبخی وھو ضعیف ۔ (ضَعِيف)
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন একজন মহিলা তার একটি ছেলে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! আমার এ ছেলেকে জিনে পেয়েছে। ফলে সকাল-সন্ধ্যা তা তাকে আক্রমণ করে। তখন রাসূলুল্লাহ (ﷺ) ছেলেটির বুকের উপর হাত ফিরিয়ে দিয়ে দোয়া করলেন। তাতে ছেলেটির জোরে বমি হলো, তখন তার পেটের ভিতর হতে কালো একটি কুকুরের ছানার মতো বের হয়ে দৌড়ে গেল।
সনদ য'ঈফ: ফারকদ আস্ সুবখী য'ঈফ; দারিমী ১৯, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১২২৯০।
