২৯/৭. অধ্যায়ঃ
মুজিযার বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৯২৪-[৫৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৯২৪-[৫৭]
وَعَن أنس بن مَالك قَالَ جَاءَ جِبْرِيلُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ جَالس حَزِين وَقد تخضب بِالدَّمِ من فعل أهل مَكَّة من قُرَيْش فَقَالَ جِبْرِيل يَا رَسُول الله هَل تحب أَن أريك آيَةً قَالَ نَعَمْ فَنَظَرَ إِلَى شَجَرَةٍ مِنْ وَرَائِهِ فَقَالَ ادْعُ بِهَا فَدَعَا بِهَا فَجَاءَتْ وَقَامَت بَيْنَ يَدَيْهِ فَقَالَ مُرْهَا فَلْتَرْجِعْ فَأَمَرَهَا فَرَجَعَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حسبي حسبي. رَوَاهُ الدَّارمِيّ اسنادہ ضعیف ، رواہ الدارمی (1 / 12 ۔ 13 ح 23) [و ابن ماجہ (4028)] * فیہ الاعمش مدلس و عنعن
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন নবী (ﷺ) মাক্কার কাফিরদের কর্তৃক আক্রান্ত হয়ে রক্তাক্ত অবস্থায় অত্যন্ত ভারাক্রান্ত মনে এক স্থানে বসে ছিলেন, এমন সময় জিবরীল (আঃ) তাঁর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল! আপনি কি পছন্দ করেন যে, আমি আপনাকে একটি মু'জিযাহ্ দেখাব? তিনি (ﷺ) বললেন, হ্যাঁ, দেখান। তখন জিবরীল আপারছিস ঐ গাছটির প্রতি তাকালেন যা নবী (ﷺ)- এর পিছনে ছিল। জিবরীল (আঃ) নবী (ﷺ)-কে বললেন, আপনি ঐ বৃক্ষটিকে ডাক দেন। তিনি (ﷺ) তাকে ডাকলেন। তখন বৃক্ষটি এসে তাঁর সামনে দাঁড়াল। অতঃপর জিবরীল (আঃ) বললেন, এবার তাকে নিজের স্থানে চলে যেতে বলুন। তখন তিনি (ﷺ) তাকে পূর্বের স্থানে যেতে নির্দেশ করলে তা সেখানে চলে গেল। তা দেখে নবী (ﷺ) বললেন, আমার (মানসিক প্রশান্তির) জন্য এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট।
সনদ সহীহ: দারিমী ২৩, হিদায়াতুর রুওয়াত ৫/৩৪৮।
