২৯/৭. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৯২৫-[৫৮] - গাছের সাক্ষ্য ও নবুওয়াতের সত্যতা
মুজিযার বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
গাছের সাক্ষ্যে নবুওয়াতের সত্যতা
মিশকাতুল মাসাবীহ : ৫৯২৫-[৫৮]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৯২৫-[৫৮]
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَأَقْبَلَ أَعْرَابِي فَلَمَّا دنا مِنْهُ قَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولَهُ قَالَ وَمَنْ يَشْهَدُ عَلَى مَا تَقُولُ؟ قَالَ: «هَذِهِ السَّلَمَةُ» فَدَعَاهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ بِشَاطِئِ الْوَادِي فَأَقْبَلَتْ تَخُدُّ الْأَرْضَ حَتَّى قَامَتْ بَيْنَ يَدَيْهِ فَاسْتَشْهِدْهَا ثَلَاثًا فَشَهِدَتْ ثَلَاثًا أَنَّهُ كَمَا قَالَ ثُمَّ رجعتْ إِلى منبتِها. رَوَاهُ الدَّارمِيّ اسنادہ حسن، رواہ الدارمی (1 / 10 ح 16) ۔ (صَحِيح)
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
একবার আমরা নবী (ﷺ)-এর সাথে এক ভ্রমণে ছিলাম। এমন সময় এক বেদুঈন আসে। যখন সে কাছে আসলো, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন, তুমি কি এ কথার সাক্ষ্য দাও যে, সত্যিকারার্থে আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য দ্বিতীয় কেউ নেই, আর মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসূল? বেদুঈন বলল, তুমি যা বললে আর কেউ কি এ কথার সাক্ষ্য দেয়? তিনি (ﷺ) বললেন, ঐ বাবলা গাছটি এ কথার সাক্ষ্য দিবে। এই বলে রাসূলুল্লাহ (ﷺ) গাছটিকে ডাকলেন। গাছটি ছিল উপত্যকার এক প্রান্তে। তা জমিনকে চিরে তাঁর সম্মুখে এসে দাঁড়াল। তখন তিনি গাছটি হতে তিনবার সাক্ষ্য চাইলেন। গাছটি অনুরূপভাবে তিনবার সাক্ষ্য প্রদান করল, যেরূপ তিনি (ﷺ) বলেছিলেন। অতঃপর গাছটি নিজের স্থানে চলে গেল।
সনদ সহীহ: দরিমী ১৬, সহীহ ইবনু হিব্বান ৫০৫, আল মু'জামুল কাবীর লিত্ব বারানী ১৩৪০৬।
মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৯২৫-[৫৮]-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক বেদুঈনের প্রশ্নের জবাবে নবী صلى الله عليه وسلم-এর নবুওয়াতের একটি নিদর্শন এসেছে। সফরের সময় বেদুঈন কাছে এলে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাকে তাওহীদ ও রিসালাতের সাক্ষ্য দিতে বলেন। বেদুঈন জানতে চায়, এই কথার সাক্ষ্য আর কে দেবে। তখন নবী صلى الله عليه وسلم উপত্যকার পাশে থাকা একটি বাবলা গাছের কথা বলেন। তিনি গাছটিকে ডাকেন। গাছটি জমিন চিরে তাঁর সামনে আসে। নবী صلى الله عليه وسلم তিনবার সাক্ষ্য চান এবং গাছটি তিনবার সাক্ষ্য দেয়, যেমন তিনি বলেছিলেন। এরপর গাছটি নিজের স্থানে ফিরে যায়। এই হাদিসের মূল শিক্ষা তাওহীদ, রিসালাত এবং নবী صلى الله عليه وسلم-এর সত্যতার নিদর্শন। প্রধান কীওয়ার্ড হলো গাছের সাক্ষ্য, নবুওয়াতের প্রমাণ এবং রাসূলের মু'জিযা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইসলামের মূল সাক্ষ্য হলো আল্লাহর একত্ব ও মুহাম্মাদ صلى الله عليه وسلم-এর রিসালাত।
- এই হাদিসে গাছের সাক্ষ্য নবী صلى الله عليه وسلم-এর সত্যতার নিদর্শন হিসেবে এসেছে।
- সত্য গ্রহণের জন্য প্রশ্ন করা হতে পারে, তবে জবাব পেলে তা মানা উচিত।
