২৯/৭. অধ্যায়ঃ
মুজিযার বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৯৩৭-[৭০]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৯৩৭-[৭০]
وَعَنْ مَعْنِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ سَمِعْتُ أَبِي قَالَ: سَأَلْتُ مَسْرُوقًا: مَنْ آذَنَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْجِنِّ لَيْلَةَ اسْتَمَعُوا الْقُرْآنَ؟ قَالَ حَدَّثَنِي أَبُوكَ يَعْنِي عَبْدَ اللَّهِ ابْن مَسْعُودٍ أَنَّهُ قَالَ: آذَنَتْ بِهِمْ شَجَرَةٌ. مُتَّفَقٌ عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3859) و مسلم (153 / 450)، (1011) ۔ (مُتَّفق عَلَيْهِ)
মান ইবনু 'আবদুর রহমান (রহিমাহুল্লাহ) হতে বর্ণিতঃ
আমি আমার পিতাকে বলতে শুনেছি, আমি মাসরূককে প্রশ্ন করলাম, জিনেরা যে রাত্রে মনোনিবেশ সহকারে কুরআন মাজীদ শুনেছিল, এ সংবাদটি নবী (ﷺ)-কে কে দিয়েছিল? তিনি বললেন, তোমরা পিতা অর্থাৎ 'আবদুল্লাহ ইবনু মাস্'উদ (রাঃ) আমাকে বলেছেন যে, তাঁকে (নবী (ﷺ) কে) একটি গাছ তাদের উপস্থিতির কথা জানিয়েছিল।
সহীহ: বুখারী ৩৮৫৯, মুসলিম ১৫৩-(৪৫০), মুসনাদে বাযযার ১৯৮৪।
