২৯/৭. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৯৩৮-[৭১] - বদরে নিহতদের স্থান ও সত্য ওয়াদা

মুজিযার বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ

বদরে নিহতদের স্থান ও আল্লাহর ওয়াদা

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৯৩৮-[৭১]

وَعَنْ أَنَسٍ قَالَ كُنَّا مَعَ عُمَرَ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ فَتَرَاءَيْنَا الْهِلَالَ وَكُنْتُ رَجُلًا حَدِيدَ الْبَصَرِ فَرَأَيْتُهُ وَلَيْسَ أَحَدٌ يَزْعُمُ أَنَّهُ رَآهُ غَيْرِي قَالَ فجعلتُ أقولُ لعُمر أما ترَاهُ فَجعل لَا يَرَاهُ قَالَ يَقُولُ عُمَرُ سَأَرَاهُ وَأَنَا مُسْتَلْقٍ عَلَى فِرَاشِي ثُمَّ أَنْشَأَ يُحَدِّثُنَا عَنْ أَهْلِ بدر فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُرِينَا مَصَارِعَ أَهْلِ بَدْرٍ بِالْأَمْسِ يَقُولُ هَذَا مَصْرَعُ فُلَانٍ غَدًا إِنْ شَاءَ الله قَالَ فَقَالَ عمر فوالذي بَعثه بِالْحَقِّ مَا أخطئوا الْحُدُود الَّتِي حد رَسُول الله ﷺ قَالَ فَجُعِلُوا فِي بِئْرٍ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ فَانْطَلَقَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى انْتَهَى إِلَيْهِمْ فَقَالَ يَا فُلَانَ بْنَ فُلَانٍ وَيَا فُلَانَ بْنَ فُلَانٍ هَلْ وَجَدْتُمْ مَا وَعَدَكُمُ اللَّهُ وَرَسُولُهُ حَقًّا فَإِنِّي قَدْ وَجَدْتُ مَا وَعَدَني الله حَقًا قَالَ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تُكَلِّمُ أَجْسَادًا لَا أَرْوَاحَ فِيهَا قَالَ مَا أَنْتُمْ بِأَسْمَعَ لِمَا أَقُولُ مِنْهُمْ غَيْرَ أَنَّهُمْ لَا يَسْتَطِيعُونَ أَن يَردُّوا عليَّ شَيْئا. رَوَاهُ مُسلم رواہ مسلم (76 / 2873)، (7222) ۔ (صَحِيح)

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

একবার আমরা মাক্কাহ্ এবং মাদীনার মাঝামাঝি স্থানে 'উমর (রাঃ)-এর সাথে ছিলাম, তখন আমরা নতুন চাঁদ দেখতে চেষ্টা করি। আমি ছিলাম তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন লোক। অতএব আমি চাঁদ দেখে ফেললাম। আর আমি ব্যতীত অন্য কেউই চাঁদ দেখতে পেয়েছে বলে দাবি করেনি। আমি 'উমর (রাঃ)-কে বললাম, আপনি কি চাঁদ দেখছেন না? কিন্তু তিনি তা দেখতে পাচ্ছিলেন না। বর্ণনাকারী বলেন, অতঃপর 'উমর (রাঃ) বললেন, শীঘ্রই আমি আমার বিছানায় শুয়ে শুয়ে তা দেখব।অতঃপর 'উমর (রাঃ) বদর যুদ্ধের ঘটনাবলী বর্ণনা করতে লাগলেন এবং বললেন, যুদ্ধের একদিন আগে রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে ঐ সমস্ত স্থানগুলো দেখিয়ে দিলেন, যে যে স্থানে কাফিরদের লাশ পড়ে থাকবে। তিনি বললেন, ইনশাআল্লাহ আগামীকাল এ জায়গা অমুক (কাফির)-এর লাশ পড়বে। ইনশাআল্লাহ আগামীকাল এ স্থানে অমুকের লাশ পড়বে। উমর (রাঃ) বলেন, সেই মহান সত্তার শপথ! যিনি তাঁকে সত্য সহকারে প্রেরণ করেছেন; যে সকল স্থান রাসূলুল্লাহ (ﷺ) নির্দিষ্ট করেছিলেন, ঐ স্থান হতে একটুখানিও এদিক-সেদিক সরে পড়েনি।(বর্ণনাকারী বলেন,) অতঃপর লাশগুলোকে একটি (অনাবাদ) কূপের মাঝে একটির উপর অপরটিকে নিক্ষেপ করা হলো এরপর রাসূলুল্লাহ (ﷺ) কূপটির কাছে এসে বললেন, হে অমুকের পুত্র অমুক! হে অমুকের পুত্র অমুক! আল্লাহ ও তাঁর রাসূল তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তোমরা কি তা ঠিক ঠিক পেয়েছ? তবে আমার আল্লাহ আমাকে যা ওয়াদা দিয়েছেন, আমি অবশ্য তা ঠিক ঠিকভাবে পেয়েছি।তখন উমর (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আপনি কিভাবে এমন দেহসমূহের সাথে কথা বলছেন, যাদের মধ্যে কোন প্রাণ নেই। তিনি বললেন, আমি তাদেরকে যা বলছি, তোমরা তা তাদের চেয়ে বেশি শুনছ না, অবশ্য তারা আমার কথার কোন উত্তর দিতে সক্ষম নয়।

সহীহ: মুসলিম ৭৬-(২৮৭৩), আবূ ইয়া'লা ১৪০, মুসনাদে বাযার ২২২, আবূ ইয়া'লা ১৪০, আল মু'জামুস্ সগীর লিত্ব তবারানী ১০৮৫।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৯৩৮-[৭১]-এর সারসংক্ষেপ

এই হাদিসে বদর যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এসেছে। উমর (রাঃ) বর্ণনা করেন, যুদ্ধের আগের দিন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم সাহাবীদের দেখিয়ে দেন, কোন স্থানে কোন কাফিরের লাশ পড়বে। তিনি বলেন, ইনশা-আল্লাহ আগামীকাল এখানে অমুকের লাশ পড়বে। উমর (রাঃ) বলেন, যে স্থান তিনি নির্দিষ্ট করেছিলেন, লাশগুলো সেখান থেকে সরেনি। পরে লাশগুলো একটি কূপে ফেলা হয়। নবী صلى الله عليه وسلم তাদের উদ্দেশে বলেন, আল্লাহ ও তাঁর রাসূল যে ওয়াদা করেছিলেন, তারা কি তা সত্য পেয়েছে; তিনি নিজেও আল্লাহর ওয়াদা সত্য পেয়েছেন। উমর (রাঃ) জিজ্ঞেস করলে নবী صلى الله عليه وسلم জানান, তারা তাঁর কথা শুনছে, তবে উত্তর দিতে পারে না। মূল কীওয়ার্ড হলো বদর যুদ্ধ, নিহতদের স্থান, আল্লাহর ওয়াদা এবং নবীজির সংবাদ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর ওয়াদা সত্য—এই বার্তা হাদিসে স্পষ্ট।
  • নবী صلى الله عليه وسلم বদরের আগে কিছু ঘটনা জানিয়েছিলেন বলে বর্ণনায় এসেছে।
  • ইনশা-আল্লাহ বলা নবী صلى الله عليه وسلم-এর ভাষায় এসেছে।
  • মৃতদের সঙ্গে কথার বিষয়ে হাদিসের ভাষার বাইরে অতিরিক্ত ব্যাখ্যা না করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন