২৯/৭. অধ্যায়ঃ
মুজিযার বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৯২৮-[৬১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৯২৮-[৬১]
وَعَنْ أَبِي الْعَلَاءِ عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَتَدَاوَلُ مِنْ قَصْعَةٍ مِنْ غُدْوَةٍ حَتَّى اللَّيْلِ يَقُومُ عَشَرَةٌ وَيَقْعُدُ عَشَرَةٌ قُلْنَا: فَمِمَّا كَانَتْ تُمَدُّ؟ قَالَ: مِنْ أَيْ شَيْءٍ تَعْجَبُ؟ مَا كَانَت تمَدّ إِلا من هَهنا وَأَشَارَ بِيَدِهِ إِلَى السَّمَاءِ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالدَّارِمِيُّ اسنادہ صحیح ، رواہ الترمذی (3625 وقال : حسن صحیح) و الدارمی (1 / 30 ح 57) ۔ (صَحِيح)
আবুল আ'লা (রহিমাহুল্লাহ) সামুরাহ্ ইবনু জুনদুব (রাঃ) হতে বর্ণিতঃ
আমরা (সাহাবীগণ) নবী (ﷺ) এর সাথে বড় একটি পাত্রে পালাক্রমে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত খানা খেতাম। অর্থাৎ দশজন খানা খেয়ে উঠে যেত এবং দশজন খেতে বসত। [আবুল ‘আলা (রহিমাহুল্লাহ) বলেন,] আমরা সামুরাহ্ (রাঃ)-কে প্রশ্ন করলাম, কোথা হতে এ পাত্রে খাদ্য বৃদ্ধি পেত? সামুরাহ্ (রাঃ) বললেন, কি কারণে তুমি আশ্চর্য হচ্ছ? আকাশের দিকে ইঙ্গিত করে বললেন, সে খাদ্য-পাত্রে এখান হতে বৃদ্ধি পেত।
সহীহ: তিরমিযী ৩৬২৫, দারিমী ৫৬, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৬৭৪০, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩১৭০৮, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ৬৮২৫।
