২৯/৭. অধ্যায়ঃ

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৯২৭-[৬০] - বাঘের কথা ও কিয়ামতের নিদর্শন

মুজিযার বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

বাঘের কথা বলা ও কিয়ামতের নিদর্শন

মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৫৯২৭-[৬০]

وَعَن أبي هريرةَ قَالَ جَاءَ ذِئْبٌ إِلَى رَاعِي غَنَمٍ فَأَخَذَ مِنْهَا شَاةً فَطَلَبَهُ الرَّاعِي حَتَّى انْتَزَعَهَا مِنْهُ قَالَ فَصَعِدَ الذئبُ على تل فأقعى واستذفر فَقَالَ عَمَدت إِلَى رزق رزقنيه الله عز وَجل أخذتُه ثمَّ انتزعتَه مِنِّي فَقَالَ الرَّجُلُ تَاللَّهِ إِنْ رَأَيْتُ كَالْيَوْمِ ذئبا يَتَكَلَّمُ فَقَالَ الذِّئْبُ أَعْجَبُ مِنْ هَذَا رَجُلٌ فِي النَّخَلَاتِ بَيْنَ الْحَرَّتَيْنِ يُخْبِرُكُمْ بِمَا مَضَى وَبِمَا هُوَ كَائِن بعدكم وَكَانَ الرجل يَهُودِيّا فجَاء الرجل إِلَى النَّبِي ﷺ فَأسلم وَخَبره فَصَدَّقَهُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهَا أَمارَة من أَمَارَاتٌ بَيْنَ يَدَيِ السَّاعَةِ قَدْ أَوْشَكَ الرَّجُلُ أَن يخرج فَلَا يرجع حَتَّى تحدثه نعلاه وَسَوْطه مَا أَحْدَثَ أَهْلُهُ بَعْدَهُ. رَوَاهُ فِي شَرْحِ السُّنَّةِ صحیح، رواہ البغوی فی شرح السنۃ (15 / 87 ح 4282) [و احمد (2 / 306 ح 8049 و سندہ حسن)] * ولہ شاھد عند احمد (3 / 83 ۔ 84) و صححہ الحاکم (4 / 467 ۔ 468) و وافقہ الذھبی و اصلہ فی سنن الترمذی (2181 وھو حدیث صحیح) ۔ (صَحِيح)

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন একটি বাঘ বকরির রাখালের নিকট এসে (বকরির) পাল হতে একটি বকরি ধরে নিয়ে গেল। এদিকে রাখাল তার অনুসন্ধানে বের হলো, শেষ পর্যন্ত সে বাঘের কবল হতে বকরিটিকে ছিনিয়ে নিল। বর্ণনাকারী বলেন, অতঃপর বাঘটি একটি টিলার উপর উঠল এবং লেজ গুটিয়ে বলতে লাগল, আমি খাদ্যের অনুসন্ধানে বের হয়েছিলাম, আর আল্লাহ তা'আলাও আমাকে রিযক দান করেছিলেন, অতঃপর (হে রাখাল!) তুমি আমার কাছ থেকে তা ছিনিয়ে নিয়েছ।তা শুনে (রাখাল) লোকটি বলে উঠল, আল্লাহর শপথ আজকের মতো এমন আশ্চর্যের ব্যাপার আমি আর কখনো দেখিনি। বাঘে (মানুষের ন্যায়) কথা বলছে। তখন বাঘটি বলে উঠল! এটা অপেক্ষা অধিকতর আশ্চর্যের ব্যাপার হলো, এক লোক দু'টি পাথুরের মাঝে খেজুর বাগানে অবস্থান করছে। সে তোমাদেরকে অতীতে যা হয়ে গেছে তা এবং পরবর্তীতে যা কিছু হবে তার সংবাদ দেয়।বর্ণনাকারী (আবূ হুরায়রাহ্ (রাঃ) বলেন, উক্ত (রাখাল) লোকটি ছিল ইয়াহুদী। সে নবী (ﷺ)-এর কাছে এসে উক্ত ঘটনাটি বর্ণনা করে সাথে সাথে ইসলাম গ্রহণ করল। তার কথা শুনে নবী (ﷺ) বললেন, লোকটি সত্য কথাই বলেছেন। অতঃপর নবী (ﷺ) বললেন, এটা এবং এর মতো আরো অন্যান্য বহু নিদর্শন কিয়ামতের আগে সংঘটিত হবে। তিনি আরো বলেছেন, সেদিন বেশি দূরে নয়, এমন একদিন আসবে, কোন লোক তার ঘর হতে বাইরে কোথাও যাবে এবং তার অনুপস্থিতিতে তার পরিবার (স্ত্রী) কি অপকর্ম করেছে, সে ফিরে আসতেই তার (পায়ের) জুতা ও (হাতের) লাঠি তাকে বলে দিবে।

সনদ সহীহ: শারহুস্ সুন্নাহ ৪২৮২, মুসান্নাফ আবদুর রাযযাক ২০৮০৮।

মিশকাতুল মাসাবীহ হাদিস ৫৯২৭-[৬০]-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক রাখাল ও বাঘের আশ্চর্য ঘটনা এসেছে। বাঘ একটি বকরি নিয়ে গেলে রাখাল তা উদ্ধার করে। তখন বাঘ কথা বলে জানায়, সে আল্লাহর দেওয়া রিযক নিয়েছিল। রাখাল আশ্চর্য হলে বাঘ আরও বড় আশ্চর্যের কথা বলে—মদিনার দুই পাথুরে এলাকার মাঝে খেজুর বাগানে একজন মানুষ আছেন, যিনি অতীত ও ভবিষ্যতের খবর দেন। সেই রাখাল নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে ঘটনা জানায় এবং ইসলাম গ্রহণ করে। নবী صلى الله عليه وسلم তার কথা সত্য বলে জানান। এরপর তিনি বলেন, এটি কিয়ামতের আগে ঘটবে এমন নিদর্শনগুলোর একটি। হাদিসে আরও এসেছে, এমন সময় আসবে যখন মানুষের জুতা ও লাঠি তার অনুপস্থিতির খবর জানাবে। মূল কীওয়ার্ড হলো কিয়ামতের নিদর্শন, বাঘ কথা বলা এবং নবীজির ভবিষ্যৎ সংবাদ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহ চাইলে সাধারণ নিয়মের বাইরে ঘটনাও ঘটতে পারে।
  • এই হাদিসে কিয়ামতের আগের কিছু নিদর্শনের কথা এসেছে।
  • সত্য বুঝে নিলে তা গ্রহণ করা ঈমানের পথ খুলে দিতে পারে।
  • রিযক আল্লাহর পক্ষ থেকে আসে—এই ধারণা বর্ণনায় স্পষ্ট।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন