২৯/৮. অধ্যায়ঃ
কারামাত সম্পর্কে বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৯৫১-[৮]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৯৫১-[৮]
وَعَن سعيد بْنِ عَبْدِ الْعَزِيزِ قَالَ: لَمَّا كَانَ أَيَّامُ الْحَرَّةِ لَمْ يُؤَذَّنْ فِي مَسْجِدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثًا وَلَمْ يُقَمْ وَلَمْ يَبْرَحْ سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ الْمَسْجِدَ وَكَانَ لَا يَعْرِفُ وَقْتَ الصَّلَاةِ إِلَّا بِهَمْهَمَةٍ يَسْمَعُهَا مِنْ قَبْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ الدَّارمِيّ اسنادہ ضعیف * فیہ سعید بن عبد العزیز : لم یثبت سماعہ من سعید بن المسیب رحمہ اللہ ۔ (ضَعِيف)
সা'ঈদ ইবনু ‘আবদুল ‘আযীয (রহিমাহুল্লাহ) হতে বর্ণিতঃ
হাররাহ্’র ফিতনার সময় তিনদিন তিনরাত নবী (ﷺ)-এর মসজিদে সালাতের আযানও হয়নি এবং ইক্বামাতও দেয়া হয়নি। সে সময় (প্রসিদ্ধ তাবি'ঈ) সা'ঈদ ইবনুল মুসাইয়াব (রহিমাহুল্লাহ) মসজিদে নাবাবীর ভিতরে আটকা পড়েছিলেন এবং তিনি সালাতের সময় ঠিক করতেন কেবলমাত্র নবী (ﷺ) এর রওজা শরীফের ভিতর হতে নির্গত একটি গুনগুন শব্দ দ্বারা, যা তিনি শুনতে পেতেন।
সনদ য'ঈফ: সাঈদ ইবনু 'আবদুল আযীয য'ঈফ; দারিমী ৯৩।
