২৯/৮. অধ্যায়ঃ
কারামাত সম্পর্কে বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৫৯৫২-[৯]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৯৫২-[৯]
وَعَنْ أَبِي خَلْدَةَ قَالَ: قُلْتُ لِأَبِي الْعَالِيَةِ: سَمِعَ أَنَسٌ مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: خَدَمَهُ عَشْرَ سِنِينَ وَدَعَا لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ لَهُ بُسْتَانٌ يَحْمِلُ فِي كُلِّ سَنَةٍ الْفَاكِهَةَ مَرَّتَيْنِ وَكَانَ فِيهَا رَيْحَانٌ يَجِيءُ مِنْهُ رِيحُ الْمِسْكِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ اسنادہ صحیح ، رواہ الترمذی (3833) و اخطا من ضعفہ
আবূ খলদাহ্ (রহিমাহুল্লাহ) হতে বর্ণিতঃ
আমি আবুল ‘আলিয়াহ্-কে প্রশ্ন করলাম, আনাস (রাঃ) নবী (ﷺ) হতে কোন হাদীস শুনেছেন কি? তিনি বললেন, তিনি তো দশটি বছর তাঁর সেবা করেছেন। নবী (ﷺ) তাঁর জন্য দোয়া করেছেন। তাঁর একটি বাগান ছিল, তাতে বছরে দু'বার ফল আসত এবং তাতে এমন কিছু ফল ছিল, যা হতে মিশ্বক কস্তুরীর ঘ্রাণ আসত। [ইমাম তিরমিযী (রহিমাহুল্লাহ) হাদীসটি বর্ণনা করেন এবং তিনি বলেন, এ হাদীসটি হাসান গরীব]
সহীহ: তিরমিযী ৩৮৩৩, সিলসিলাতুস সহীহাহ্ ২২৪১।
