২৯/৯. অধ্যায়ঃ

রসূলুল্লাহ (ﷺ)-এর ওফাত সম্পর্কে বর্ণনা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৫৯৬০-[৫]

وَعَنْهَا قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يَقُول: «مامن نَبِيٍّ يَمْرَضُ إِلَّا خُيِّرَ بَيْنَ الدُّنْيَا وَالْآخِرَةِ» . وَكَانَ فِي شَكْوَاهُ الَّذِي قُبِضَ أَخَذَتْهُ بُحَّةٌ شَدِيدَةٌ فَسَمِعْتُهُ يَقُولُ: مَعَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ من الصديقين والنبيين وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ. فَعَلِمْتُ أَنَّهُ خُيِّرَ. مُتَّفَقٌ عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (4586) و مسلم (86 / 2444)، (6295) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)

উক্ত রাবী ('আয়িশাহ্ (রাঃ)) হতে বর্ণিতঃ

আমি নবী (ﷺ)-কে বলতে শুনেছি, প্রত্যেক নবীকেই তার মৃত্যুরোগে আক্রান্ত হওয়ার পর দুনিয়া ও পরকালের মাঝে কোন একটি গ্রহণ করার স্বাধীনতা দেয়া হয়। আর রাসূলুল্লাহ (ﷺ) যখন তাঁর অন্তিম রোগে আক্রান্ত হলেন, তখন তিনি কঠিন শ্বাসরুদ্ধ অবস্থার মুখোমুখী হন। সে সময় আমি তাঁকে কুরআনের এ আয়াত পড়তে শুনলাম, অর্থাৎ ‘সে সমস্ত লোকেদের সাথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, যথা— নবী, সিদ্দীক্ব, শুহাদা ও সালিহীনগণ।' তাতে আমি বুঝতে পারলাম যে, তাঁকে সেই ইচ্ছাস্বাধীনতা দেয়া হয়েছে।

সহীহ: বুখারী ৪৫৮৬, মুসলিম ৮৬-(২৪৪৪), ইবনু মাজাহ ১৬২০, মুসনাদে আহমাদ ৫৮৯, মুসান্নাফ আবদুর রাযযাক ৯৭৫৪, আবূ ইয়া'লা ৪৫৩৪, সহীহ ইবনু হিব্বান ৬৫৯২, আস সুনানুল কুবরা লিন নাসায়ী ১০৯৩৩, আল মুজামুল কাবার লিত্ব তবারানী ২১৯, আল মু'জামুল আওসাত্ব ৫৯৭, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৩৭০১।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন