৩০/১. অধ্যায়ঃ
কুরাইশ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬০০৪-[২৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০০৪-[২৬]
وَعَن نَافِع عَن ابْنَ عُمَرَ أَتَاهُ رَجُلَانِ فِي فِتْنَةِ ابْنِ الزُّبَيْرِ فَقَالَا: إِنَّ النَّاسَ صَنَعُوا مَا تَرَى وَأَنْتَ ابْنُ عُمَرَ وَصَاحِبُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا يَمْنَعُكَ أَنْ تَخْرُجَ؟ فَقَالَ: يَمْنعنِي أنَّ اللَّهَ حرم دَمَ أَخِي الْمُسْلِمِ. قَالَا: أَلَمْ يَقُلِ اللَّهُ: [وقاتلوهم حَتَّى لَا تكونَ فتْنَة] فَقَالَ ابْنُ عُمَرَ: قَدْ قَاتَلْنَا حَتَّى لَمْ تَكُنْ فِتْنَةٌ وَكَانَ الدِّينُ لِلَّهِ وَأَنْتُمْ تُرِيدُونَ أَنْ تُقَاتِلُوا حَتَّى تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ لغيرِ اللَّهِ. رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (4513) ۔ (صَحِيح)
ইবনু 'উমার (রাঃ) হতে বর্ণিতঃ
‘আবদুল্লাহ ইবনুয্ যুবায়র (রাঃ)-এর যুগে সৃষ্ট ফিতনার সময় দুই লোক 'আবদুল্লাহ ইবনু 'উমার (রাঃ)-এর কাছে এসে বলল, লোকজন যা কিছু করছে তা তো আপনি দেখেছেন। অথচ আপনি একদিকে উমর (রাঃ)-এর পুত্র এবং অপর দিকে রাসূলুল্লাহ (ﷺ)-এর একজন সহাবী। এতদসত্ত্বেও আপনাকে বের হতে কিসে বাধা দিচ্ছে? তিনি উত্তর দিলেন, এটা আমাকে বাধা দিচ্ছে যে, আল্লাহ তা'আলা আমার ওপর মুসলিম ভাইয়ের রক্ত অবৈধ করে দিয়েছেন। তারা বলল, আল্লাহ তা'আলা কি বলেননি যে, ফিতনাহ্ নির্মূল না হওয়া অবধি তাদের বিরুদ্ধে যুদ্ধ কর? ইবনু উমর (রাঃ) বললেন, আমরা যুদ্ধ করেছি, যাতে ফিতনাহ্ মিটে যায় এবং আল্লাহর দীন প্রতিষ্ঠিত হয়। আর আজ তোমরা যুদ্ধ করতে চাও, যাতে ফিতনাহ্ সৃষ্টি হয় এবং আল্লাহ তা'আলা ছাড়া অন্যের দীন প্রতিষ্ঠিত হয়।
সহীহ: বুখারী ৪৫১৩, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১২৮৭০, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ১৭২৫৪।
