৩০/১. অধ্যায়ঃ
কুরাইশ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬০০৫-[২৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০০৫-[২৭]
وَعَن أبي هريرةَ قَالَ: جَاءَ الطُّفَيْلُ بْنُ عَمْرٍو الدَّوْسِيُّ إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وسل فَقَالَ: إِنَّ دَوْسًا قَدْ هَلَكَتْ عَصَتْ وَأَبَتْ فَادْعُ اللَّهَ عَلَيْهِمْ فَظَنَّ النَّاسُ أَنَّهُ يَدْعُو عَلَيْهِمْ فَقَالَ: «اللَّهُمَّ اهْدِ دَوْسًا وَأْتِ بِهِمْ» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (6397) و مسلم (197 / 2524)، (6450) ۔ (مُتَّفق عَلَيْهِ)
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন তুফায়ল ইবনু ‘আম্র আদৃ দাওসী রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বললেন, দাওস গোত্র ধ্বংস হয়ে গেছে। তারা আল্লাহর অবাধ্য হয়েছে এবং ইসলাম গ্রহণ করতে অস্বীকার করেছে। অতএব আপনি তাদের ওপর আল্লাহর কাছে বদ্দোয়া করুন। তখন লোকেরা ধারণা করল, রাসূল (ﷺ) তাদের ওপর বদ্দোয়া করবেন, কিন্তু তিনি বললেন, হে আল্লাহ! তুমি দাওস গোত্রকে হিদায়াত দান কর এবং তাদেরকে নিয়ে আসো।
সহীহ: বুখারী ৬৯৩৭, মুসলিম ১৯৭-(২৫২৪), সহীহ আল আদাবুল মুফরাদ ৪৭৮, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৯৪১, মারিফাতুস্ সুনান ওয়াল আসার ৪২, মুসনাদে আহমাদ ৭৩১৩, মুসনাদুশ শাফি'ঈ ১৩৩৯, মুসনাদুল হুমায়দী ১০৫০, সহীহ ইবনু হিব্বান ৯৭৯, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৮১৪৪, আল আদাবুল মুফরাদ ৬১১।
