৩০/২. অধ্যায়ঃ
সাহাবায়ে কিরামের মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬০০৭-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০০৭-[১]
عَن أبي سعيدٍ الْخُدْرِيّ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَسُبُّوا أَصْحَابِي فَلَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا مَا بَلَغَ مُدَّ أَحَدِهِمْ وَلَا نصيفه» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3673) و مسلم (222 / 2541)، (6488) ۔ (مُتَّفق عَلَيْهِ)
আবূ সা'ঈদ আল খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন : তোমরা আমার সহাবীগণকে গালমন্দ করো না। কেননা তোমাদের কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ সোনাও আল্লাহর পথে খরচ করে, তবুও তাঁদের মর্যাদার এক মুদ কিংবা অর্ধ মুদ (যব গম খরচ)-এর সমান সাওয়াব পৌঁছতে পারবে না।
সহীহ: বুখারী ৩৬৭৩, মুসলিম ২২১-(২৫৪০), ২২২-(২৫৪১), তিরমিযী ৩৮৬১, আবূ দাউদ ৪৬৫৮, ইবনু মাজাহ ১৬১, সহীহুল জামি' ৭৩১০, সিলসিলাতুস সহীহাহ ১৯২৩, মুসনাদে আহমাদ ১১০৯৪, মুসনাদে আবদ ইবনু হুমায়দ ৯১৮, আবূ ইয়া'লা ১০৮৭, সহীহ ইবনু হিব্বান ৭২৫৩, শু’আবূল ঈমান ১৫০৮, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৮৩০৮, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৩০৩, আল মু'জামুস সগীর লিত্ব তবারানী ৯৮২, আল মু'জামুল আওসাত্ব ৬৮৭।
