৩০/২. অধ্যায়ঃ

সাহাবায়ে কিরামের মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০০৮-[২]

وَعَن أبي بردة عَن أَبيه قَالَ: رَفَعَ - يَعْنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم - رَأسه إِلَى السَّمَاء وَكَانَ كثيرا مَا يَرْفَعُ رَأْسَهُ إِلَى السَّمَاءِ. فَقَالَ: «النُّجُومُ أَمَنَةٌ لِلسَّمَاءِ فَإِذَا ذَهَبَتِ النُّجُومَ أَتَى السَّمَاءَ مَا توعَدُ وَأَنا أَمَنةٌ لِأَصْحَابِي فَإِذَا ذَهَبْتُ أَنَا أَتَى أَصْحَابِي مَا يُوعَدُونَ وَأَصْحَابِي أَمَنَةٌ لِأُمَّتِي فَإِذَا ذَهَبَ أَصْحَابِي أَتَى أُمتي مَا يُوعَدُون» . رَوَاهُ مُسلم رواہ مسلم (207 / 2531)، (6466) ۔ (صَحِيح)

আবূ মূসা আল আশ'আরী (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন নবী (ﷺ) আকাশের দিকে মাথা তুলে তাকালেন। বস্তুত তিনি (ﷺ) প্রায় আসমানের দিকে মাথা তুলে দেখতেন। অতঃপর বললেন, তারকারাজি আকাশের জন্য নিরাপত্তাস্বরূপ। যেদিন এ সমস্ত গ্রহগুলো চলে যাবে, সেদিন আকাশের তাই ঘটবে, যার প্রতিশ্রুতি পূর্বেই দেয়া হয়েছে (অর্থাৎ ধ্বংস হয়ে যাবে)। আর আমি হলাম আমার সহাবীদের ওপর নিরাপত্তাস্বরূপ। অতএব আমি যখন চলে যাব, তখন আমার সহাবীদের মধ্যে তাই তখন অ সংঘটিত হবে, যার প্রতিশ্রুতি আগেই দেয়া হয়েছে। আর আমার সহাবীগণ হলেন আমার উম্মাতের জন্য নিরাপত্তাস্বরূপ। যখন আমার সহাবীগণ চলে যাবেন, তখন আমার উম্মাতের ওপর তাই নেমে আসবে, আগেই যার প্রতিশ্রুতি দেয়া হয়েছে (শারী'আহ্ পরিপন্থী কার্যকলাপ বৃদ্ধি পাবে)।

সহীহ: মুসলিম ২০৭-(২৫৩১), মুসনাদে আহমাদ ১৯৫৮৪, সহীহুল জামি ৬৮০০, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩২৪০৬, মুসনাদে আবদ ইবনু হুমায়দ ৫৩৯, আবূ ইয়ালা ৭২৭৬, সহীহ ইবনু হিব্বান ৭১৪৯, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১০৮৬০, আল মু'জামুস সগীর লিত্ব তবারানী ৯৬৭, আল মু'জামুল আওসাত্ব ৭৪৬৭, আল মুসতাদরাক লিল হাকিম ৫৯২৬, হিলওয়াতুল আওলিয়া ৩৮৭ পৃ.।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন