৩০/২. অধ্যায়ঃ
সাহাবায়ে কিরামের মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬০১০-[৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬০১০-[৪]
وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ أُمَّتِي قَرْنِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ إِنَّ بَعْدَهُمْ قَوْمًا يَشْهَدُونَ وَلَا يُسْتَشْهَدُونَ وَيَخُونُونَ وَلَا يُؤْتَمَنُونَ وَيَنْذُرُونَ وَلَا يفون وَيَظْهَرُ فِيهِمُ السِّمَنُ» . وَفِي رِوَايَةٍ: «وَيَحْلِفُونَ وَلَا يستحلفون» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3650) و مسلم (214 / 2535 و الروایۃ الثانیۃ 215 / 2535)، (6475) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমার উম্মাতের মধ্যে সর্বোত্তম লোক হলো আমার যুগের লোক (সহাবীদের যুগ)। অতঃপর তৎপরবর্তী যুগের লোক, অতঃপর তৎপরবর্তী যুগের লোক, অতঃপর তৎপরবর্তী যুগের লোক, তাদের পর এমন কিছু লোকের আগমন ঘটবে, যারা সাক্ষ্য দিবে অথচ তাদের কাছ হতে সাক্ষ্য চাওয়া হবে না। তারা খিয়ানাত করবে, তাদের আমানাতদারীর উপর বিশ্বাস করা যাবে না। তারা মানৎ করবে; কিন্তু তা পূর্ণ করবে না, তাদের মধ্যে স্থুলতা প্রকাশ পাবে। অপর এক বর্ণনাতে আছে, তারা (নিষ্প্রয়োজনে) শপথ খাবে, অথচ তাদের কাছ হতে শপথ চাওয়া হবে না।
সহীহ: বুখারী ৩৬৫০, মুসলিম ২১০-(২৫৩৩), ২১৪-(২৫৩৫) নাসায়ী ৩৮০৯, সহীহুল জামি ৩৩১৭, মুসনাদে আহমাদ ১৯৮৪৮, আস্ সুনানুল কুবরা লিন্ নাসায়ী ৪৭৫১, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ১৪৯৮৫, আস্ সুনানুল কুবরা লিল বায়হাকী ২০৫৮২।
