৩০/১০. অধ্যায়ঃ
নবী-এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১৬৫-[৩১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১৬৫-[৩১]
وَعَن أسامةَ بنِ زيدٍ قَالَ: طَرَقْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فِي بَعْضِ الْحَاجَةِ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُشْتَمِلٌ عَلَى شَيْء وَلَا أَدْرِي مَا هُوَ فَلَمَّا فَرَغْتُ مِنْ حَاجَتِي قُلْتُ: مَا هَذَا الَّذِي أَنْتَ مُشْتَمِلٌ عَلَيْهِ؟ فَكَشَفَهُ فَإِذَا الْحَسَنُ وَالْحُسَيْنُ عَلَى وَرِكَيْهِ. فَقَالَ: «هَذَانِ ابْنَايَ وَابْنَا ابْنَتِي اللَّهُمَّ إِنِّي أُحِبُّهُمَا فأحبهما وَأحب من يحبهما» رَوَاهُ التِّرْمِذِيّ صحیح ، رواہ الترمذی (3769 وقال : حسن غریب) و سندہ حسن و للحدیث شواھد
উসামাহ্ ইবনু যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন কোন এক প্রয়োজনে রাতের বেলায় আমি নবী (ﷺ)-এর কাছে গেলাম। তখন নবী (ﷺ) এমন অবস্থায় গৃহ হতে বের হলেন যে, (মনে হলো) তিনি চাদর দ্বারা দেহের সাথে কি একটি জিনিস জড়িয়ে রেখেছেন, কিন্তু আমি বুঝতে পারিনি সে জিনিসটি কি? অতঃপর যখন আমি প্রয়োজন সেরে তাঁর কাছ হতে অবসর হলাম, তখন প্রশ্ন করলাম, (হে আল্লাহর রাসূল!) আপনি চাদরের ভিতরে কি জিনিস জড়িয়ে রেখেছেন? তখন তিনি চাদরখানা সরিয়ে ফেললে দেখলাম, হাসান ও হুসায়ন দু'জন তাঁর দুই উরুতে বসে রয়েছেন। অতঃপর তিনি (ﷺ) বললেন, এরা দু'জন আমার পুত্র এবং তনয়ার পুত্র। ‘হে আল্লাহ! আমি এদের দু'জনকেই ভালোবাসি। অতএব আপনিও তাদের দু'জনকে ভালোবাসুন। আর যারা এ দু'জনকে ভালোবাসবে, আপনি তাদেরকেও ভালোবাসুন।
হাসান: তিরমিযী ৩৭৬৯, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্ ৩২১৮২, মুসনাদে বাযার ২৫৮০, সহীহ ইবনু হিব্বান ৬৯৬৭।
