৩০/১০. অধ্যায়ঃ
নবী-এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১৬৬-[৩২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১৬৬-[৩২]
وَعَنْ سَلْمَى قَالَتْ: دَخَلْتُ عَلَى أُمِّ سَلَمَةَ وَهِي تبْكي فَقلت: مَا بيكيك؟ قَالَتْ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - تَعْنِي فِي الْمَنَامِ - وَعَلَى رَأْسِهِ وَلِحْيَتِهِ التُّرَابُ فَقُلْتُ: مَا لَكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «شَهِدْتُ قَتْلَ الْحُسَيْنِ آنِفًا» رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ اسنادہ ضعیف ، رواہ الترمذی (3771) * سلمی : لاتعرف و حدیث احمد (1 / 283) عن ابن عباس قال :’’ رایت رسول اللہ صلی اللہ علیہ و آلہ وسلم فی النوم نصف النھار اشعث اغبر و بیدہ قارورۃ فیھا دم ، قلت : یا رسول اللہ ما ھذا ؟ قال : ھذا دم الحسین و اصحابہ ، لم ازل الیوم التقطہ ‘‘ سندہ حسن ، وھو یغنی عن ھذا الحدیث الضعیف ، و فی صحیح الحدیث شغل عن سقیمہ ۔ (ضَعِيف)
সালমা (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন আমি উম্মু সালামাহ্ (রাঃ)-এর কাছে গিয়ে দেখলাম, তিনি কাঁদছেন। প্রশ্ন করলাম, আপনি কেন কাঁদছেন? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এমন অবস্থায় দেখেছি, অর্থাৎ স্বপ্নে— তাঁর মাথা ও দাড়ি ধুলাবালিতে মিশ্রিত। অতঃপর আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল! এ অবস্থা কেন, কি হয়েছে আপনার? তিনি (ﷺ) বললেন, এইমাত্র হুসায়ন-এর শাহাদাতের স্থানের উপস্থিত হয়েছিলাম।
য'ঈফ: তিরমিযী ৩৭৭১, আল মু'জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৯৩২৫, আল মুসতাদরাক লিল হাকিম ৬৭৬৪; কারণ সালমা অপরিচিত, হিদায়াতুর রুওয়াত ৫/৪৫৬।
