৩০/১০. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ৬১৬৭-[৩৩] - মান-মর্যাদা
নবী-এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ৬১৬৭-[৩৩]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ৬১৬৭-[৩৩]
وَعَنْ أَنَسٍ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَي بَيْتِكَ أَحَبُّ إِلَيْكَ؟ قَالَ: «الْحَسَنُ وَالْحُسَيْنُ» وَكَانَ يَقُولُ لِفَاطِمَةَ: «ادْعِي لِي ابْنَيَّ» فَيَشُمُّهُمَا وَيَضُمُّهُمَا إِلَيْهِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ اسنادہ ضعیف، رواہ الترمذی (3772) * فیہ یوسف بن ابراھیم : ضعیف ۔ (ضَعِيف)
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-কে প্রশ্ন করা হলো, আপনি আপনার আহলে বায়তের মাঝে কাকে সর্বাধিক ভালোবাসেন? তিনি বললেন, হাসান ও হুসায়নকে। আর তিনি (ﷺ) ফাতিমা (রাঃ)-এর উদ্দেশে বলতেন, আমার পুত্রদ্বয়কে আহ্বান করো। তাঁরা আসলে তিনি তাঁদেরকে শুঁকতেন (চুমা দিতেন) এবং উভয়কে নিজের সাথে জড়িয়ে ধরতেন।
যঈফ: তিরমিযী ৩৭৭২, মুসনাদে আহমাদ ২৩০৪৫, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ ৩২১৮৯, সহীহ ইবনু হিব্বান ৬০৩৯, শু’আবূল ঈমান ১১০১৬, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬০২৯। [ইমাম তিরমিযী (রহঃ) হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, হাদীসটি গরীব]
অনুবাদের উৎস
- প্রকাশক:
- হাদিস একাডেমী
