৩০/১০. অধ্যায়ঃ
নবী-এর পরিবার-পরিজনদের মর্যাদা ও বৈশিষ্ট্য - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬১৭৮-[৪৪]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬১৭৮-[৪৪]
عَن عقبةَ بن الْحَارِث قَالَ: صَلَّى أَبُو بَكْرٍ الْعَصْرَ ثُمَّ خَرَجَ يَمْشِي وَمَعَهُ عَلِيٌّ فَرَأَى الْحَسَنَ يَلْعَبُ مَعَ الصِّبْيَانِ فَحَمَلَهُ عَلَى عَاتِقِهِ. وَقَالَ: بِأَبِي شَبِيهٌ بِالنَّبِيِّ لَيْسَ شَبِيهًا بِعَلِيٍّ وَعَلِيٌّ يَضْحَكُ. رَوَاهُ الْبُخَارِيُّ رواہ البخاری (3750) ۔ (صَحِيح)
উক্ববাহ্ ইবনুল হারিস (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ বাক্ সিদ্দীক্ব (রাঃ) (তাঁর খিলাফাতকালে) একদিন 'আরের সালাতের পর বের হয়ে হাঁটছিলেন, তাঁর সাথে ‘আলী (রাঃ)-ও ছিলেন। আবূ বাক্ সিদ্দীক্ব (রাঃ) দেখলেন, হাসান অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলা করছেন, তখন তিনি তাঁকে তুলে স্বীয় কাঁধে নিয়ে বললেন, আমার পিতা কুরবান হোন, ইনি তো নবী (ﷺ) এর অবিকল সদৃশ, ‘আলীর সাথে কোন সাদৃশ্য নেই, তখন ‘আলী (রাঃ) হাসছিলেন।
সহীহ: বুখারী ৩৫৪২, মুসনাদে আহমাদ ১৫০০৭, মুসান্নাফ আবদুর রাযযাক ৬৫১৪।
