৩০/১২. অধ্যায়ঃ
সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬২০৭-[১২]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬২০৭-[১২]
وَعَنِ الْبَرَاءِ قَالَ: أُهْدِيَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حُلَّةُ حَرِيرٍ فَجَعَلَ أَصْحَابُهُ يَمَسُّونَهَا وَيَتَعَجَّبُونَ مِنْ لِينِهَا فَقَالَ: «أَتَعْجَبُونَ مِنْ لِينِ هَذِهِ؟ لَمَنَادِيلُ سَعْدِ بْنِ مُعَاذٍ فِي الجنَّةِ خيرٌ مِنْهَا وألين» . مُتَّفق عَلَيْهِ متفق علیہ ، رواہ البخاری (3802) و مسلم (126 / 2468)، (6348) ۔ (مُتَّفَقٌ عَلَيْهِ)
বারা' (ইবনু ‘আযিব) (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন রাসূলুল্লাহ (ﷺ) কে উপহারস্বরূপ রেশমি পোশাক পেশ করা হলো। তখন সহাবীগণ তা স্পর্শ করে তার কোমলতায় আশ্চর্যবোধ করতে লাগলেন। তখন তিনি (ﷺ) বললেন, তোমরা তার কোমলতা দেখে আশ্চর্য হচ্ছ? অথচ সা'দ ইবনু মু'আয-এর রুমাল যা জান্নাতে তিনি প্রাপ্ত হয়েছেন, এর চেয়ে অধিক উত্তম এবং আরো অনেক কোমল।
সহীহ: বুখারী ৩৮০২, মুসলিম ১২৬-(২৪৬৮), হিলইয়াতুল আওলিয়া ৭/১৩২।
