৩০/১৩. অধ্যায়ঃ
বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের নামের তালিকা ইমাম বুখারির আল জামিতে যেভাবে লিপিবদ্ধ রয়েছে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬২৬৬-[১]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬২৬৬-[১]
عَن عمر بن الْخطاب أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِنَّ رَجُلًا يَأْتِيكُمْ مِنَ الْيَمَنِ يُقَالُ لَهُ: أُوَيْسٌ لَا يَدَعُ بِالْيَمَنِ غَيْرَ أُمٍّ لَهُ قَدْ كَانَ بِهِ بَيَاضٌ فَدَعَا اللَّهَ فَأَذْهَبَهُ إِلَّا مَوْضِعَ الدِّينَارِ أَوِ الدِّرْهَمِ فَمَنْ لَقِيَهُ مِنْكُمْ فَلْيَسْتَغْفِرْ لَكُمْ وَفِي رِوَايَةٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم يَقُولُ: إِنَّ خَيْرَ التَّابِعِينَ رَجُلٌ يُقَالُ لَهُ: أُويس وَله والدةٌ وَكَانَ بِهِ بَيَاض فَمُرُوهُ فليستغفر لكم . رَوَاهُ مُسلم رواہ مسلم (223 / 2542)، (6490) ۔ (صَحِيح)
‘উমার ইবনুল খত্ত্বাব (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : ইয়ামান দেশ হতে এক লোক তোমাদের কাছে আসবে। তাঁর নাম হবে ‘ওয়াইস'। একজন মাতা ছাড়া ইয়ামান দেশে তাঁর আর কোন নিকটতম আত্মীয়স্বজন থাকবে না। তার দেহে শ্বেত-রোগ থাকবে। এর জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। ফলে এক দিরহাম অথবা এক দীনার পরিমাণ জায়গা ছাড়া আল্লাহর তা'আলা তাঁর সেই রোগটি দূর করে দিয়েছেন। অতএব তোমাদের যে কেউ তাঁর সাক্ষাৎ পাবে, সে যেন নিজের ক্ষমার জন্য তাঁর দ্বারা দোয়া করায়।অপর বর্ণনায় আছে, 'উমার (রাঃ) বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, তাবি'ঈদের মধ্যে সর্বোত্তম একজন রয়েছেন, এবং তাঁর শরীরে শ্বেত দাগ থাকবে। অতএব তোমরা নিজেদের মাগফিরাতের দোয়ার জন্য তাঁর কাছে অনুরোধ করবে।
সহীহ মুসলিম ২২৩-(২৫৪২), সহীহুল জামি' ২০৮৩, শুআবূল ঈমান ৬৭৯৮, হিলইয়াতুল আওলিয়া ২/৭৯ পৃ.।
