৩০/১৩. অধ্যায়ঃ
বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের নামের তালিকা ইমাম বুখারির আল জামিতে যেভাবে লিপিবদ্ধ রয়েছে - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬২৭১-[৬]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬২৭১-[৬]
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي شَامِنَا اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي يَمَنِنَا» . قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَفِي نَجْدِنَا؟ فَأَظُنُّهُ قَالَ فِي الثَّالِثَةِ: «هُنَاكَ الزَّلَازِلُ وَالْفِتَنُ وَبِهَا يَطْلُعُ قرن الشَّيْطَان» . رَوَاهُ البُخَارِيّ رواہ البخاری (7095) ۔ (صَحِيح)
ইবনু 'উমার (রাঃ) হতে বর্ণিতঃ
একদিন নবী (ﷺ) (দোয়ায়) বললেন, “হে আল্লাহ! শাম দেশে আমাদের জন্য বারাকাত দান করুন। হে আল্লাহ! ইয়ামান দেশে আমাদের জন্য বারাকাত তিনি দান করুন।” তখন সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল। আমাদের নাজদের জন্যও (দোয়া করুন। (ﷺ) আবারও বললেন, “হে আল্লাহ। শাম দেশে আমাদের জন্য বারাকাত দান করুন। হে আল্লাহ! আমাদের ইয়ামান দেশে আমাদের জন্য বারাকাত দান করুন।” এবারও সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল। আমাদের নাজদের জন্যও। বর্ণনাকারী (ইবনু 'উমার (রাঃ)) বলেন, আমার ধারণা, তিনি তৃতীয়বারে বললেন, সেখান থেকে শায়ত্বনের শিং উদিত হবে।
সহীহ: বুখারী ১০৩৭, তিরমিযী ৩৯৫৩, সিলসিলাতুস সহীহাহ ২২৪৬, সহীহ আত্ তারগীব ওয়াত তারহীব ৩০৮৬।
