৩০/১৩. অধ্যায়ঃ
বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের নামের তালিকা ইমাম বুখারির আল জামিতে যেভাবে লিপিবদ্ধ রয়েছে - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ : ৬২৭২-[৭]
মিশকাতুল মাসাবিহহাদিস নম্বর ৬২৭২-[৭]
عَنْ أَنَسٍ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَظَرَ قِبَلَ الْيَمَنِ فَقَالَ: «اللَّهُمَّ أَقْبِلْ بِقُلُوبِهِمْ وَبَارِكْ لَنَا فِي صاعِنا ومُدِّنا» . رَوَاهُ التِّرْمِذِيّ حسن ، رواہ الترمذی (3934 وقال : حسن غریب) ۔ (صَحِيح)
আনাস (রাঃ) যায়দ ইবনু সাবিত (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) ইয়ামান দেশের দিকে দৃষ্টি দিয়ে দোয়া করলেন, “হে আল্লাহ! ইয়ামানবাসীদের অন্তর আমাদের দিকে ঘুরিয়ে দাও এবং আমাদের জন্য সা’ ও মুদের মধ্যে বারাকাত দাও।”
হাসান সহীহ: তিরমিযী ৩৯৩৪, ইবনু মাজাহ ২৯১৫, মুসনাদে আহমাদ ১৪৭৩১, আল মু'জামুল কাবীর লিত্ব তবারানী ৪৬৫৬, আল মু'জামুস সগীর লিত্ব ত্ববারানী ২৭৩, আল মু'জামুল আওসাত্ব ২৫২৭, আল আদাবুল মুফরাদ ৪৮২।
